
বলিউড অভিনেতা সুনীল শেঠি তাঁর ১৫ মাস বয়সী নাতনি ইভারাকে নিয়ে এক চমকপ্রদ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, তাঁর নাতনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত এবং প্রতিদিন সকালে সে নিয়ম করে মোদির ছবির সামনে মিষ্টি উৎসর্গ করে।
অভিনেতা জানান, পরিবারের কেউ শিশুটিকে এটি শেখায়নি এবং এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যও নেই। মূলত প্রধানমন্ত্রীর ব্যক্তিত্বের প্রতি একধরনের সহজাত আকর্ষণ থেকেই শিশুটি এমন আচরণ করছে বলে মনে করেন তিনি।
চলচ্চিত্র ‘ওয়েলকাম টু জঙ্গল’-এর মুক্তির প্রাক্কালে দেওয়া এক সাক্ষাৎকারে সুনীল শেঠি তাঁর নাতনির এই মজার কাণ্ডকারখানাগুলো সবার সঙ্গে ভাগ করে নেন।
সুনীল শেঠি ও তাঁর পরিবারের কেউই ইভারাকে ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে আলাদা করে কিছু শেখাননি। তাহলে মাত্র ১৫ মাসের একটি শিশু কীভাবে নরেন্দ্র মোদিকে চিনল?
সেই রহস্যের উন্মোচন করে অভিনেতা জানান, একবার বিমানবন্দরে ইভারার আয়া (ন্যানি) তাঁকে মোদি সম্পর্কে বলেছিলেন। এর পর থেকেই শিশুটির মনে বিষয়টি গেঁথে যায়।
সুনীল শেঠির ভাষ্যমতে, ‘ইভারা প্রতিদিন সকালে সাঁই বাবার (জনপ্রিয় হিন্দু গুরু) একটি বই খোলে, যেখানে মোদিজির একটি ছবি রয়েছে। সেই ছবি দেখে আমার নাতনি বলে ওঠে “মোদিজি”। শুধু তা-ই নয়, বাড়ির গণপতি (গণেশ) মূর্তির সামনে রাখা মিষ্টির নৈবেদ্য থেকে মিষ্টি নিয়ে এসে সে মোদির ছবিতে নিবেদন করে। আমি বা ওর বাবা-মা (কেএল রাহুল ও আথিয়া শেট্টি) কেউই ওকে এটা করতে বলিনি। তবু সে প্রতিদিন মোদিজির এই “পূজা” করে। আমার মনে হয়, ওঁর (নরেন্দ্র মোদি) মধ্যে নিশ্চয়ই কোনো জাদুকরি ক্ষমতা রয়েছে।’
সাক্ষাৎকারে সুনীল শেঠি স্পষ্ট করে দেন যে, নরেন্দ্র মোদির প্রতি তাঁর এই মুগ্ধতা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্বের অংশ নয়।
দেশপ্রেম ও একজন রাষ্ট্রনায়কের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে সুনীল শেঠি বলেন, ‘আমি সব সময়ই বলি যে, আমি মোদিজির একজন বড় ভক্ত। তবে এখানে আমি কোনো রাজনৈতিক দলের কথা বলছি না, একজন রাষ্ট্রনেতার কথাই বলছি। কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আমাকে অনুপ্রাণিত করেন বা আমার চিন্তাভাবনাকে প্রভাবিত করেন, সেটাই বড় কথা। আমি যেমন আমার দেশকে ভালোবাসি, তেমনই মোদিজিকেও ভালোবাসি। ওঁর ব্যক্তিত্ব অত্যন্ত আকর্ষণীয়।’
২০২৫ সালের মার্চ মাসে কন্যাসন্তানের মা-বাবা হন বলিউড অভিনেত্রী আথিয়া শেট্টি এবং ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। নাতনি ইভারার জন্মের পর থেকে সুনীল শেঠির অবসর সময়ের একটি বড় অংশ কাটছে তার সঙ্গে।
নাতনির প্রতি তাঁর গভীর স্নেহের কথা জানিয়ে এই অভিনেতা বলেন, ইভারা দেখতে হুবহু আথিয়ার মতো হয়েছে। তিনি তাকে আথিয়ার ‘২.০ সংস্করণ’ হিসেবে অভিহিত করেন। কাজ শেষে বাড়ি ফিরেই তিনি সবার আগে নাতনিকে খোঁজেন এবং তার সঙ্গে সময় কাটান।
সুনীল শেঠির এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত মার্চে শুটিং শুরুর কথা থাকলেও তা সম্ভব হয়নি। নির্মাতা জানালেন প্রি-প্রোডাকশনের কাজ শেষ হতে দেরি হওয়ায় পূর্বনির্ধারিত সময়ে কাজ শুরু করতে পারেননি তাঁরা। অবশেষে এ মাসে শুরু হচ্ছে শিকারের শুটিং।
১৯ ঘণ্টা আগে
যুদ্ধাবস্থা নিয়ে নতুন গান প্রকাশ করলেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা। ‘সংশয় জাগে’ শিরোনামের গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। সুর করেছেন সুজিত মোস্তফা, সংগীত আয়োজন করেছেন রূপন চৌধুরী। ভালোবাসা ভুলে ঘৃণায় ডুবে পৃথিবীর মানুষ যেভাবে যুদ্ধে মেতে উঠেছে তাতে একসময় এই পৃথিবী ধ্বংস হয়ে...
২০ ঘণ্টা আগে
এই সময়ের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির খ্যাতিমান দুই নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ ও রায়হান রাফী। ‘রেহানা মরিয়ম নূর’ দিয়ে কান চলচ্চিত্র উৎসবের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পরিচিতি পেয়েছেন সাদ। অন্যদিকে বাণিজ্যিক সিনেমায় সুখ্যাতি আছে রাফীর। ‘পরাণ’, ‘তুফান’, ‘সুড়ঙ্গ’...
২০ ঘণ্টা আগে
আগামীকাল ৩ জুলাই ২৪ বছরে পদার্পণ করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি। ‘সময়ের সাথে আগামীর পথে’ স্লোগান নিয়ে ২০০৩ সালের ৩ জুলাই যাত্রা শুরু করে এনটিভি। ১ জানুয়ারি ২০০৪ থেকে ২৪ ঘণ্টার সম্প্রচার শুরু করে চ্যানেলটি।
২০ ঘণ্টা আগে