
বরিশাল মেডিকেল কলেজের সামনের পুকুরে ডুবে ১০ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল গতকাল মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করেছে।
শিশু দুটি হলো বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চৈতা রঘুনাথপুর এলাকার বিপ্লব মল্লিকের ছেলে মো. আরাফাত মল্লিক (১০) এবং ভোলার চরফ্যাশন উপজেলার বাসিন্দা মো. বেল্লালের ছেলে মো. আকাশ (১০)।
আকাশের চাচা মাসুদ বলেন, নগরের বান্দ রোডে চরের বাড়ি এলাকায় আকাশ তাঁদের সঙ্গে থাকত। দুপুরে পরিবারের সবার অজান্তে বাসা থেকে বের হয় সে। রাতে স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে মেডিকেল কলেজের পুকুর থেকে আকাশের লাশ উদ্ধারের খবর পান তাঁরা।
অপর দিকে আরাফাত মল্লিকের মামা মো. সুরুজ জানান, কোরবানির ঈদ উপলক্ষে গতকাল মঙ্গলবার ঢাকা থেকে বরিশালে তাঁর (মামা) বাড়িতে বেড়াতে আসে আরাফাত। দুপুরে আকাশের সঙ্গে বাসা থেকে বের হয়। এরপর খোঁজাখুঁজি করে জানতে পারেন তাঁরা, দুপুরে তারা গোসলের জন্য মেডিকেল কলেজের পুকুরে নামে। পুকুর থেকে রাতে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
বরিশাল নগরীর ফায়ার স্টেশনের লিডার নজরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে বরিশাল মেডিকেল কলেজের পুকুরে তল্লাশি চালিয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বরিশাল কোতেয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, মেডিকেল কলেজের পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তারা পুকুরে নামতে গিয়ে পড়ে মারা গেছে।

নোয়াখালীর হাতিয়ায় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদের জন্য ফেরি দুই ঘণ্টা আটকে রাখার অভিযোগ উঠেছে। এতে ঈদের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
১৯ মিনিট আগে
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বিকেল ৪টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তোফায়েল আহমেদের জামাতা ডা. তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল চারটার দিকে আজকের পত্রিকাকে...
২০ মিনিট আগে
নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া উপজেলার আমতলী ব্রিজ এলাকায় ট্রাকচাপায় আহত মোটরসাইকেলের আরেক আরোহীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাইফুল ইসলাম (৩০)।
২৯ মিনিট আগে
সিরাজগঞ্জে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ সিএনজিচালিত অটোরিকশার চালক ও দুটি বাসের সুপারভাইজারকে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত ভাড়াও ফেরত দেওয়া হয়েছে।
৩৫ মিনিট আগে