কুয়েতে বসবাসকারী কোনো প্রবাসী বসবাসের অনুমতি সংক্রান্ত আইন ভঙ্গকারীদের আশ্রয় দিলে বা সহায়তা করলে তাঁদের অবিলম্বে দেশছাড়া করার ঘোষণা দিয়েছে কুয়েত।
সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের আইন ভঙ্গকারীদের শাস্তি দেওয়ার জন্য জেলিব আল শুয়ুখ ও খাইতানের দুটি অব্যবহৃত স্কুলকে কারাগারে পরিণত করবে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়।
এ পদক্ষেপের উদ্দেশ্য আইনভঙ্গের প্রবণতা কমিয়ে আনা এবং থানা হাজত ও কারাগারের ওপর চাপ কমিয়ে আনা। শিক্ষা মন্ত্রণালয় স্কুলগুলো হস্তান্তর করার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় এগুলোকে নতুন উদ্দেশ্যে ব্যবহারের জন্য সংস্কার করবে।
সূত্র অনুসারে, আবাসিক আইন ভঙ্গকারীদের কোনো প্রকার সাহায্য বা প্ররোচনার জন্য কঠোর শাস্তি পেতে হবে। কোনো প্রবাসী যদি বসবাসের অনুমতি সংক্রান্ত আইন ভঙ্গকারীদের কোনো প্রকার সাহায্য করেছেন বা আশ্রয় দিয়েছেন প্রমাণিত হয় তবে তাঁদের অবিলম্বে দেশে পাঠিয়ে দেওয়া করা হবে।
এ ক্ষেত্রে কোনো কুয়েতের নাগরিক সহযোগী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
গালফ নিউজ সূত্রের বরাত দিয়ে আরও জানায়, মুখ্য উপপ্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ তালাল আল খালেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি লেফটেন্যান্ট জেনারেল আনোয়ার আল বার্জাস নিরাপত্তা কর্মকর্তাদের একটি বিস্তৃত পরিকল্পনা করতে নির্দেশ দিয়েছেন। এ পরিকল্পনার আওতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যথাযথ মাধ্যম ব্যবহার করে প্রায় দেড় লাখ আইন ভঙ্গকারীর তথ্য জড়ো করা হবে।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে