লোভনীয় বিজ্ঞাপন দিয়ে গ্রাহক ঠকানোর অভিযোগে আরও চার ই-কমার্স কোম্পানির দায় ও সম্পদের তথ্য চেয়ে নোটিশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য (ডব্লিউটিও) শাখার অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, চারটি ই-কমার্স প্রতিষ্ঠানের দায় ও সম্পদের তথ্য চেয়ে নোটিশ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান চারটিকে আগামী সাত কর্মদিবসের মধ্যে তাদের সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, থলে, দালাল প্লাস, আনন্দের বাজার ও অল-শপার নামের ওই চার কোম্পানিকে গত বৃহস্পতিবার ওই নোটিশ পাঠানো হয়। নোটিশে গ্রাহক ও মার্চেন্টদের কাছে ওই চার কোম্পানির দায়ের পরিমাণ এবং সেই দায় পরিশোধের জন্য কোম্পানির সম্পদের পরিমাণ ও পরিকল্পনা জানাতে চাওয়া হয়েছে।
ওয়েবসাইট খুলে অবাস্তব ও লোভনীয় প্রস্তাবে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে হাজার হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা, আলাদিনের প্রদীপসহ বেশ কয়েকটি কোম্পানি। সর্বশেষ যে চার কোম্পানিকে নোটিশ দেওয়া হয়েছে, তাদের ব্যবসার ধরনও ইভ্যালি, ই-অরেঞ্জের মতো। তদন্ত চলার মধ্যেই কিছু ই-কমার্স কোম্পানির উদ্যোক্তা গ্রাহকের টাকা নিয়ে পালিয়ে গেছেন। অফিস বন্ধ থাকলেও অনেক কোম্পানি আবার অনলাইনের মাধ্যমে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, ওই চার কোম্পানির মধ্যে আনন্দের বাজারের প্রতিষ্ঠাতা আহমুদুল হক খন্দকারের বিরুদ্ধে রাজধানীর গুলশান থানায় একটি প্রতারণার মামলাও হয়েছে। পুলিশ তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, মাদক, অস্ত্র, সাইবার অপরাধসহ ২৩ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে দেশের কিশোর গ্যাং সদস্যরা। একসময় মহানগর ও নগরকেন্দ্রিক থাকলেও বর্তমানে উপজেলা পর্যায়ে ছড়িয়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা।
২ দিন আগে
গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
০৮ সেপ্টেম্বর ২০২৬
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
০৭ সেপ্টেম্বর ২০২৬
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
০৩ সেপ্টেম্বর ২০২৬