বাংলাদেশ থেকে লুটের টাকা পাচার করে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও দুবাইসহ বিভিন্ন অঞ্চলে বসত গড়ে তোলার বিরুদ্ধে দেশে দেশে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আলোচকেরা।
কানাডার লুটেরা–বিরোধী মঞ্চের আয়োজনে গত শনিবার ‘বাংলাদেশের রিজার্ভ সংকট ও অর্থপাচারের দায় ও করণীয়’ শীর্ষক এক ওয়েবিনারে তাঁরা এ আহ্বান জানান। লুটেরা ও বেগমপাড়া বিরোধী আন্দোলনের তৃতীয় বার্ষিকী উপলক্ষে এ আয়োজন করা হয় বলে জানান বক্তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক এমএম আকাশ বলেন, ‘দুর্নীতি ও অর্থপাচার রোধে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের ঘাটতি আছে। দেশের আইন, শাসন ও বিচার বিভাগের অসৎ অংশের সঙ্গে অসৎ ব্যবসায়িক গোষ্ঠী যুক্ত হয়েছে। এই চুতুর্ভূজ দুর্নীতি ও অর্থপাচারের জন্য দায়ী। সরকার ও প্রশাসনের অসৎ অংশের সহযোগিতা আর্থিক খাতের বড় মাপের দুর্নীতির জন্য দায়ী।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘বেগমপাড়া বিরোধী সংগ্রামের “বেগমপাড়া” শব্দটি অর্থনৈতিক গবেষণার একটি শব্দ হিসেবে যুক্ত হয়ে গেছে।’
দুই অধ্যাপকই ‘বেগমপাড়া’ ও লুটেরা বিরোধী আন্দোলনের প্রশংসা করে দুর্নীতির বিরুদ্ধে জনমত গড়ে তোলার আহ্বান জানান।
বক্তারা বলেন, আগে ‘বেগমপাড়া’ বলতে শুধু কানাডাকেই বোঝাতো। দুর্নীতিবাজ আমলা, ব্যবসায়ী, রাজনীতিকের দুর্নীতি ও পাচারের টাকায় ‘বেগমপাড়া’ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও দুবাইসহ বিশ্বের বহু অঞ্চলে ছড়িয়ে গেছে।
কানাডার ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের গবেষক ড. মঞ্জুরে খোদার সঞ্চালনায় ওয়েবিনারের আলোচনায় অংশ নেন মৈত্রেয়ী দেবী ও সৈকত রুশদী প্রমুখ।
২০২০ সালে কানাডার টরন্টোতে বেগমপাড়া বিরোধী সামাজিক আন্দোলনের সূচনা হয়।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৮ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৮ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২২ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬