‘চাঁদের মতো ফুটফুটে একটি শিশু। ওর তো কোনো শত্রু থাকার কথা নয়। ঈদের জামাকাপড় কিনে দিয়েছি। তারপর আমার নাতনিটারে কসমেটিকস দেওয়ার নামে ডেকে নিয়ে এভাবে মেরে ফেলল! আমি ওর সৎমায়ের সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করব, আমার নিষ্পাপ নাতনিডারে কেন এভাবে মারল? ওর তো কোনো দোষ নাই।’ গতকাল মঙ্গলবার যশোর জেনারেল হাসপাতাল চত্বরে আহাজারি করে কথাগুলো বলছিলেন নিহত ১২ বছরের শিশু জোনাকি খাতুনের নানা সুরুজ মিয়া।
গতকাল দুপুরে যশোর শহরের রেলস্টেশন মডেল মসজিদের পেছনের একটি ডোবা থেকে জোনাকির লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির মুখ, হাত, পা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে গত সোমবার সকাল ১০টার দিকে নিখোঁজ হয় শিশুটি।
স্বজনেরা জানিয়েছেন, জোনাকি রেলস্টেশন এলাকার ইজিবাইকচালক শাহীন তরফদারের মেয়ে। সে তার বড় ভাই ও বোনের সঙ্গে বেনাপোলে নানাবাড়িতে থাকত। গত শুক্রবার জোনাকি নানাবাড়ি থেকে বাবার দ্বিতীয় স্ত্রী নার্গিস বেগমের সঙ্গে দেখা করতে যশোরে আসে।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ‘শিশু জোনাকি হত্যার ঘটনায় তার বাবার দ্বিতীয় স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৮ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে