
নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু তোলায় ১৪ শ্রমিককে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
আজ সোমবার সকাল ৮টার দিকে দুর্গাপুরের সোমেশ্বরী নদীর তিনটি স্পট থেকে ১৪ জন শ্রমিককে আটক করা হয়। এ অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
আটক শ্রমিকরা হলেন—মো. আলামিন (৩৩), মো. হাতেম আলী (২৩), রবি দাস (৪৯), মো. মোস্তফা (৫৩), মো. আবুল কালাম আজাদ (২৪), মো. ওয়াসিম (৩০), মো. জাহাঙ্গীর আলম (৩৪), মো. মোফাজ্জল হোসেন (২৪), মো. মামুন হোসেন (২২), মো. জুয়েল মিয়া (২৬), প্রাণতোষ (২০), মো. আনাস (২০), মো. হৃদয় হাসান (১৯) ও মো. হাফিজুর রহমান (২৫)। তাঁরা সবাই দুর্গাপুরের বিভিন্ন এলাকার বাসিন্দা।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, সাতদিন করে বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত ১৪ জন শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে।

ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর প্রতিবেদককে বলেন, ‘নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে এরকম তথ্য তাদের কাছে আগে থেকে ছিল। সোমবার সকালের দিকে ছাত্র সমাজের প্রতিনিধিসহ পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে সোমেশ্বরী নদীর তিনটি স্পটে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় শ্রমিকরা নদী থেকে অবৈধভাবে বালু তুলে বস্তায় ভরছিল। পরে ১৪ জন শ্রমিকের প্রত্যেককে সাতদিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।

রাজধানীর যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাহিন ইসলাম (১৫) নামের এক মাদ্রাসাছাত্র খুন হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক কিশোরকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
৪ দিন আগে
গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
১৮ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
১৯ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
২২ দিন আগে