
শাকিব খান অভিনীত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ পাইরেসির শিকার হয়েছে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। এ ঘটনায় রাজধানীর বনানী থানায় দায়ের করা মামলায় ইউটিউবার টিপু সুলতানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিবির সাইবার ক্রাইম বিভাগ।
গ্রেপ্তার অন্য দুইজন হলেন—একটি অনলাইন পোর্টালের মালিক সাদি সাদ ওরফে সাগর এবং একটি সিনেমা হলের অপারেটর সাজেদুল ইসলাম।
বুধবার রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি-দক্ষিণ) যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ৪ জুন ‘তাণ্ডব’ সিনেমাটি টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে প্রথম পাইরেসি হয়। এরপর তা ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। প্রযোজক শাহরিয়ার কবির ভূঁইয়া অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে বনানী থানায় একটি মামলা করেন, যা পরে তদন্তের জন্য ডিবির কাছে হস্তান্তর করা হয়।
ডিবির সাইবার টিমের তদন্তে বেরিয়ে আসে পাইরেসির মূল উৎস এবং এতে জড়িতদের পরিচয়। তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও কয়েকজনের অবস্থান শনাক্ত করা হয়েছে বলে জানান ডিবির এই কর্মকর্তা।
তিনি বলেন, “সিনেমার হল অপারেটর সাজেদুলকে জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি জানিয়েছেন, কোন সূত্র থেকে পাইরেটেড কপি পেয়েছেন। সেই সূত্র ধরে আরও দুজনের অবস্থান শনাক্ত হয়েছে। শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে।”
তিনি আরও বলেন, “পাইরেসি কোনোভাবেই ছোট অপরাধ নয়। এটা নির্মাতাদের অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং পুরো চলচ্চিত্রশিল্পের ক্ষতি করে। এ কারণে আমরা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি।”
গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও কপিরাইট আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

গাজীপুর সাফারি পার্ক থেকে চুরি হওয়া বিপন্ন প্রজাতির তিনটি রিংটেইল লেমুরের দুটিকে ভারতের গুজরাটে পাওয়া গেছে। শীর্ষ ধনকুবের অনন্ত আম্বানির বন্য প্রাণী উদ্ধার ও সংরক্ষণ প্রকল্প ‘বনতারা’য় রয়েছে প্রাণী দুটি। একাধিক হাত ঘুরে লেমুর দুটি সেখানে প্রায় ৪৮ লাখ রুপিতে বিক্রি হয়েছে বলে তদন্তে তথ্য পেয়েছে
১৯ দিন আগে
ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
১৯ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২৩ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬