
উত্তর আফ্রিকার দেশ মরক্কো-তে অনুষ্ঠিত বহুজাতিক সামরিক মহড়ায় অংশ নিয়ে দুই মার্কিন সেনা সদস্য নিখোঁজ হয়েছেন। রোববার (৩ মে) ‘মার্কিন আফ্রিকা কমান্ড’ (আফ্রিকম)-এর বরাতে এই তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)।
আফ্রিকম-এর বিবৃতিতে বলা হয়—নিখোঁজ দুই সেনার সন্ধানে তৎপরতা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র, মরক্কোসহ মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলো যৌথভাবে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার (২ মে), মরক্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আটলান্টিক উপকূলের কাছাকাছি ‘ক্যাপ দ্রা’ প্রশিক্ষণ এলাকায়। পাহাড়ি ভূপ্রকৃতির ওই অঞ্চলটিতে মরুভূমি ও আধা-মরুভূমির বিস্তৃত সমতল এলাকা রয়েছে। উদ্ধার অভিযানে এমন ভূপ্রকৃতি চ্যালেঞ্জ তৈরি করছে।
এপি জানায়, নিখোঁজ সেনারা বার্ষিক ‘আফ্রিকা লায়ন’ নামের সামরিক মহড়ায় অংশ নিচ্ছিলেন। চলতি মাসে (এপ্রিল) শুরু হওয়া এই মহড়া তিউনিসিয়া, ঘানা, সেনেগাল এবং মরক্কো—এই চার দেশ জুড়ে পরিচালিত হচ্ছে এবং মে মাসের শুরুর দিকে শেষ হওয়ার কথা।
এদিকে নিখোঁজ সেনারা মার্কিন বাহিনীর কোন ইউনিট বা বাহিনীর সদস্য, তা এখনো জানায়নি ‘আফ্রিকম’। তবে মহড়ার শুরুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বাহিনীর মধ্যে ন্যাশনাল গার্ড, আর্মি রিজার্ভ, এয়ার ফোর্স ও মেরিন কর্পসের সদস্যরা এতে অংশ নিয়েছিলেন বলে জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মোট ৩০ টির বেশি দেশের সাত হাজারেরও বেশি সামরিক সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন। ২০০৪ সাল থেকে শুরু হওয়া ‘আফ্রিকা লায়ন’ আফ্রিকা মহাদেশে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বার্ষিক যৌথ সামরিক মহড়া হিসেবে পরিচিত। এতে যুক্তরাষ্ট্র ও আফ্রিকার মিত্র দেশগুলোর উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারাও অংশ নেন।
মার্কিন সামরিক কর্মকর্তাদের মতে, এই ধরনের বহুজাতিক মহড়া আঞ্চলিক নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং বৈশ্বিক সংকট মোকাবিলায় অংশগ্রহণকারী বাহিনীগুলোর প্রস্তুতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এর আগে ২০১২ সালে মরক্কোর আগাদির শহরে এই মহড়ার সময় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় দুই মার্কিন মেরিন সেনা নিহত এবং আরও দুজন আহত হয়েছিলেন।
উল্লেখ্য, রাজনৈতিক অস্থিরতায় ভোগা এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে মরক্কোর গুরুত্ব অনেক। ২০২০ সালের পর থেকে মালি, বুরকিনা ফাসো এবং নাইজার-এ সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারগুলোকে ক্ষমতাচ্যুত করার পর এই দেশগুলোর সঙ্গে পশ্চিমা শক্তিগুলোর সম্পর্কের টানাপোড়েন সৃষ্টি হয়েছে।

কম্বোডিয়ার সাবেক বিরোধীদলীয় নেতা কেম সোখাকে রাজকীয় ক্ষমা প্রদান করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলায় তিনি ২৭ বছরের সাজা ভোগ করছিলেন। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হুন সেন রাজা নরোদম সিহামোনির পক্ষে ক্ষমার আদেশে স্বাক্ষর করেছেন।
৭ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈরিতা নিরসনে সম্ভাব্য একটি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। সোমবার (২৫ মে) জাপানের সংবাদপত্র ‘নিক্কেই’ মধ্যপ্রাচ্যের একটি কূটনৈতিক সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।
৭ ঘণ্টা আগে
গত ২৪ ঘণ্টায় রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। আজ সোমবার (২৫ মে) উভয় দেশের স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। হামলায় রাশিয়ার বেলগোরোদ অঞ্চলের জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।
৯ ঘণ্টা আগে
আফগানিস্তানের দাইকুন্দি প্রদেশের এক প্রত্যন্ত গ্রাম থেকে কাবুলের পথে রওনা দিয়েছিলেন ১৯ বছর বয়সী আলিয়া। পরিবারের কাছে তিনি বলেছিলেন, পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু সেটি ছিল একটি অজুহাত। আসল কারণ ছিল—বিয়ের হাত থেকে পালানো।
১০ ঘণ্টা আগে