
কেনিয়ার মধ্যাঞ্চলীয় একটি শহরের মেয়েদের স্কুলের ছাত্রাবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জন ছাত্রী প্রাণ হারিয়েছে। দেশটির পুলিশ ও সরকারি কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।
কেনিয়ার শিক্ষামন্ত্রী জুলিয়াস ওগাম্বা আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন, নাকুরু কাউন্টির গিলগিল শহরের উতুমিশি গার্লস স্কুলে রাতের বেলা এই আগুন লাগে। এই ঘটনায় আরও অন্তত ৭৯ জন ছাত্রী আহত হয়েছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো জানা যায়নি।
রাজধানী নাইরোবি থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত গিলগিল শহরে উদ্ধার অভিযান ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুলিশ নেতৃত্ব দিচ্ছে।
দেশটির জ্যেষ্ঠ পুলিশ কমান্ডার মাসুদ মইনি সাংবাদিকদের জানান, আগুন লাগার পর তীব্র আতঙ্কে অনেক ছাত্রী আশপাশের এলাকায় পালিয়ে যায়। তাদের খুঁজে বের করতে প্রায় ৫০ জন পুলিশ সদস্য পুরো এলাকায় তল্লাশি চালাচ্ছেন।
কমান্ডার মাসুদ মইনি বলেন, ‘তীব্র আতঙ্কের কারণে অনেকেই রাতের অন্ধকারে বাইরে চলে গিয়েছিল। আমরা তাদের নিরাপদে ফিরিয়ে আনার চেষ্টা করছি।’
স্থানীয় সংবাদমাধ্যম সিটিজেন টেলিভিশন-এর প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, স্কুলটির ভবনের জানালার কাচ ভেঙে পড়েছে এবং পুড়ে যাওয়া দেয়ালগুলো কালো হয়ে আছে।
কেনিয়ার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিকাণ্ডের একটি দীর্ঘ ও উদ্বেগজনক ইতিহাস রয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, কেবল ২০১৮ সালেই দেশটির সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ৬০ টিরও বেশি অগ্নিসংযোগের ঘটনা রেকর্ড করা হয়েছিল। গবেষকদের মতে, কঠোর নিয়মকানুন, অতিরিক্ত চাপ এবং মানবেতর জীবনযাপনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে অনেক সময় শিক্ষার্থীরা নিজেরাই ক্ষোভ থেকে এই ধরনের অগ্নিসংযোগের ঘটনা ঘটায়।
এর আগে, ২০২৪ সালে পার্শ্ববর্তী নেরি কাউন্টির একটি প্রাথমিক বোর্ডিং স্কুলে অগ্নিকাণ্ডে ২১ জন ছাত্র মারা যায়, যার সুনির্দিষ্ট কারণ এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। এ ছাড়া ২০১৭ সালে নাইরোবির একটি স্কুলে অগ্নিকাণ্ডে ১০ জন শিক্ষার্থীর মৃত্যু হয়, যে ঘটনায় পরবর্তীতে এক শিক্ষার্থীর বিরুদ্ধে আদালতে হত্যার অভিযোগ আনা হয়।

নাইজারের উত্তরাঞ্চলে সাহারা মরুভূমির এক প্রত্যন্ত এলাকায় ট্রাক বিকল হয়ে যাওয়ার পর তৃষ্ণায় অন্তত ৪৯ জনের মৃত্যু হয়েছে। পানি ছাড়া টানা বেশ কয়েক দিন মরুভূমিতে আটকে থাকার পর এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ...
৩ ঘণ্টা আগে
ইরানি অপরিশোধিত তেল পরিবহনের দায়ে ভারত মহাসাগরে নিষেধাজ্ঞাভুক্ত একটি ট্যাংকারে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী। আজ শুক্রবার মার্কিন সামরিক বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
৫ ঘণ্টা আগে
অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিক, বিশেষ করে, বাংলাদেশিদের বিষয়ে নিজস্ব আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে এসব নাগরিককে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াটি...
৬ ঘণ্টা আগে
ইউক্রেন ও রাশিয়ার চলমান যুদ্ধাবস্থায় একটি বড় রাজনৈতিক মোড় দেখা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে সরাসরি একটি খোলাচিঠি পাঠিয়ে মুখোমুখি শান্তি আলোচনার প্রস্তাব দিয়েছেন।
৬ ঘণ্টা আগে