দুপুরে পূর্ণসেবার মধ্য দিয়ে শেষ হচ্ছে সাধুসঙ্গ, অনুষ্ঠান ও গ্রামীণ মেলা চলবে আরো এক দিন
আজ রোববার বিকেলে দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুল্লাহ হারুন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লেখক ও চিন্তক ফরহাদ মজহার। আলোচনা সভা শেষে রাতে বিভিন্ন শিল্পীর পরিবেশনায় চলবে মরমি গানের আসর।


সাধন-ভজনে চলছে লালনকে স্মরণ
মরমি সাধক ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে সাধন-ভজন আর মরমি গানের সুরে মুখর হয়ে উঠেছে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ি। সাধু-ফকির, বাউল ও ভক্ত-অনুরাগীদের মিলনমেলায় আখড়াবাড়িজুড়ে চলছে গুরু সেবা, ভাবের আদান-প্রদান ও লালনের মানবতাবাদী দর্শনচর্চা।

‘লালনের জীবনদর্শন ছড়িয়ে পড়ুক সারা দেশে’
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আমরা চাই, লালনের জীবনদর্শন সারা দেশের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক। লালন শাহসহ আমাদের গুণী সাধক ও দার্শনিকদের জীবনদর্শন মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হোক।’

৩ দিনের স্মরণোৎসবে মুখর হবে কুষ্টিয়ার লালনধাম
আগামীকাল সকালে অধিবাসের মধ্য দিয়ে শুরু হবে মূল সাধুসঙ্গ। বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীর। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও লালন একাডেমি...












