পদ্মায় দস্যুদের দুই পক্ষের সংঘর্ষ-গোলাগুলি, দুই স্পিডবোটে আগুন
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জলদস্যুদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও কয়েক রাউন্ড গুলিবর্ষণের পর দুটি স্পিডবোটে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে বোট দুটি মাঝনদীতে নিয়ে ডুবিয়ে দেওয়া হয়।


মোটরসাইকেল থেকে ফেলে যাওয়া তরুণীর মৃত্যু, পরিবারের দাবি দলবদ্ধ ধর্ষণ
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেল থেকে এক তরুণীকে ফেলে যাওয়ার চার দিন পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পরিবারের সদস্যরা দাবি করছেন, ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল এবং তিনি দলবদ্ধ ধর্ষণের শিকার হন। পরে তাঁকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে মোটরসাইকেল থেকে ফেলে যাওয়া হয়েছিল।

গভীর রাতে পদ্মায় স্পিডবোট ট্রায়াল, গুলিবিদ্ধ যুবক
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় গভীর রাতে পদ্মা নদীতে শরিফুল ইসলাম ববি (৩৮) নামের এক যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গোলাপনগর মনি পার্ক এলাকা থেকে এক কিলোমিটার দূরে পদ্মায় এ ঘটনা ঘটে।

কুষ্টিয়ায় এনসিপির পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ স্থগিত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়ার ভেড়ামারা ও কুমারখালী উপজেলায় মঙ্গলবার (২৮ জুলাই) অনুষ্ঠিত হওয়ার কথা থাকা পূর্বনির্ধারিত ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সোমবার দলের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।












