বাগেরহাটের মোরেলগঞ্জে এবং ঝালকাঠির কাঁঠালিয়ায় ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বাগেরহাটের উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০) বেলা সাড়ে ১১টার দিকে মাঠে কাজ করছিলেন।


বাগেরহাট সদর উপজেলার পূর্ব সায়েড়া লক্ষ্মীখালী ব্রিজের নির্মাণকাজ না করেই অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ও ঠিকাদারের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

বাগেরহাটের ফকিরহাটে বোনের দেওয়া কিডনি প্রতিস্থাপনের পর আবারও কিডনি জটিলতায় ভুগছেন শেখ মান্নাফ হোসেন রানা (৩৩)। দুই বছরের মধ্যে কিডনির কার্যক্ষমতা কমে যাওয়ায় তিনি ব্যয়বহুল চিকিৎসার মুখোমুখি হয়েছেন। ভিটেমাটি ও জমিজমা বিক্রি করে চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যয় মিটিয়ে নতুন করে দুশ্চিন্তায় পড়েছে...

সুন্দরবন ভ্রমণ শেষে ঢাকায় ফেরার পথে বাগেরহাটের ফকিরহাটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নারী শিক্ষার্থীদের কটূক্তি, যৌন হয়রানি ও ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় অপর এক সহপাঠীকে ঘুষি মেরে আহত করারও অভিযোগ রয়েছে। এ ঘটনায় করা মামলায় দুই আসামিকেই গ্রেপ্তার করেছে পুলিশ।