
বাগেরহাটের মোরেলগঞ্জে এবং ঝালকাঠির কাঁঠালিয়ায় ধানখেতে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (২ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
বাগেরহাটের উপজেলার হোগলাপাশা ইউনিয়নের শৌলখালী গ্রামের মনোরঞ্জন বাছাড়ের ছেলে বিধান বাছাড় (৫৫) ও মানিক বাছাড় (৪০) বেলা সাড়ে ১১টার দিকে মাঠে কাজ করছিলেন। এমন সময় বজ্রপাতে তাঁদের মৃত্যু হয়।
নিহত বিধান বাছাড়ের স্ত্রী ও চার সন্তান রয়েছে এবং মানিক বাছাড়ের স্ত্রী ও ২ সন্তান রয়েছে।
নিহতদের ভাইয়ের ছেলে রাজিব বাছাড় বলেন, সকালে তাঁর দুই কাকা মাঠে কাজ করতে যান। সে সময় আবহাওয়া খারাপ ছিল। সাড়ে ১১টার দিকে বজ্রপাতে দুই কাকা ঘটনাস্থলেই মারা যান।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল্লাহ বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
অন্যদিকে বেলা পৌনে ১২টার দিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ চেঁচরী গ্রামে ধানের চারা রোপণের সময় বজ্রপাতে মো. দেলোয়ার হোসেন খান (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো. হারুন খানের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বৃষ্টির মধ্যে নিজের জমিতে ধানের চারা রোপণ করছিলেন দেলোয়ার হোসেন। বেলা পৌনে ১২টার দিকে বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে বাড়িতে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
চেঁচরী রামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. শাহিন খান বলেন, মাঠে কাজ করার সময় বজ্রপাতে দেলোয়ারের মৃত্যু হয়েছে। তিনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাঁঠালিয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জীবিকার তাগিদে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ৩৩ বছরে নিখোঁজ বরগুনার পাথরঘাটার ১৯২ জেলে। ঝড়, জলোচ্ছ্বাস, উত্তাল ঢেউ ও বৈরী আবহাওয়ার কবলে ট্রলারডুবির পাশাপাশি গভীর সমুদ্রে যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতাও বাড়াচ্ছে এ ঝুঁকি। অনেকের পরিবার এখনো স্বজনের অপেক্ষায়।
১৬ মিনিট আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতি করে কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগ উঠেছে। প্রাথমিক অনুসন্ধানে এ ঘটনায় জেলা পুলিশের ছয় সদস্য, একজন সিভিল কর্মচারী ও জেলা হিসাবরক্ষণ কার্যালয়ের এক কর্মকর্তাসহ আটজনের সম্পৃক্ততা পেয়েছে জেলা পুলিশ।
৩১ মিনিট আগে
কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের চার দিন পর হাসনা খাতুন (৭০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার গোবিন্দগুনিয়া এলাকার জিকে (গঙ্গা-কপোতাক্ষ) খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধারের সময় তাঁর কোমরে বালুর বস্তা বাঁধা ছিল...
৩ ঘণ্টা আগে
ফ্রিজ-টিভি কাপ টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপজেলার ভিরাল্লা বনাম আলিয়াবাদ প্রতিদ্বন্দ্বিতা করছিল। খেলার প্রথমার্ধে ভিরাল্লা গোল দিয়ে এগিয়ে যায়। পরবর্তীতে আলীয়াবাদ গোল দিয়ে খেলায় সমতা ফিরে আসে। এমতাবস্থায় ভিরাল্লার দলে তুহিন নামের এক সমর্থকের সঙ্গে গোল করা নিয়ে আলিয়াবাদের...
৩ ঘণ্টা আগে