
ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ আম্বানির প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ঋণ পরিশোধের জন্য নতুন করে আরও ৩০০ কোটি ডলার ঋণ তালাশ করছে। এ লক্ষ্যে শিল্পগোষ্ঠীটি আগে যেসব ব্যাংকের থেকে ঋণ নিয়েছিল, তাদের সঙ্গেই থেকে আগে ঋণ নিয়েছে ব্যাংকগুলোর সঙ্গে আগামী বছরের মধ্যে পরিশোধযোগ্য ঋণ পুনঃ নবায়ন করতে আলোচনা করছে।
বার্তা সংস্থা রয়টার্স মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ৩০০ কোটি ডলারের মতো ঋণের জন্য আলোচনা করছে। এ বিষয়ে জানতে চাইলে রিলায়েন্স কোনো মন্তব্য করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানিটি প্রায় ছয়টি ব্যাংক ঋণের জন্য আলোচনা করছে। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালের প্রথম প্রান্তিকেই ছাড় হতে পারে। তবে ঋণের শর্তাবলি এখনো চূড়ান্ত হয়নি এবং সেগুলোর পরিবর্তন হতে পারে।
রিলায়েন্স ইন্ডাস্ট্রির মালিক ধনকুবের মুকেশ আম্বানি গত আগস্টে শেয়ারহোল্ডারদের বলেছিলেন, এই কনগ্লোমারেট চলতি দশকের শেষে তার আকার দ্বিগুণের বেশি বাড়াবে এবং সে সময় তিনি ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর জন্য পদক্ষেপ গ্রহণের কথা জানান।
উল্লেখ্য, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রিলায়েন্সের বকেয়া ঋণ ছিল ৩ লাখ ৩৬ হাজার কোটি রুপি বা ৩৯ দশমিক ৬০ বিলিয়ন ডলার।
এদিকে, রিলায়েন্সের ঋণ বাড়লেও মুকেশ আম্বানির ব্যক্তিগত সম্পদ বেড়েছে। কিছুদিন আগে প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্সের শীর্ষ ২০—এ জায়গা করে নেন রিলায়েন্স গ্রুপের প্রতিষ্ঠাতা মুকেশ আম্বানি। ৯৫ দশমিক ৭ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে তিনি আছেন তালিকার ১৭ নম্বরে।

গাজীপুরের কালীগঞ্জের কাঁচকলা এখন নিয়মিত রপ্তানি হচ্ছে যুক্তরাজ্যে। ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর প্রথম চালান পাঠানোর পর এ পর্যন্ত আনুমানিক ২০০ টন কাঁচকলা রপ্তানি হয়েছে। বর্তমানে প্রতি সপ্তাহে তিনটি চালানে কাঁচকলা যাচ্ছে যুক্তরাজ্যে। মাসভেদে রপ্তানির হচ্ছে ৬ থেকে ১৮ টন।
৩ ঘণ্টা আগে
দেশের নিত্যপণ্যের বাজারে যে কয়েকটি বড় শিল্পগোষ্ঠী বছরের পর বছর সরবরাহের নিয়ন্ত্রণ ধরে রেখেছে, তাদের মধ্যে সিটি গ্রুপের অবস্থান ছিল শীর্ষে। চিনি, ভোজ্যতেল, আটা-ময়দা থেকে শুরু করে বিভিন্ন ভোগ্যপণ্যে বড় আমদানিকারক ও উৎপাদক হিসেবে বাজারে তাদের উপস্থিতি ছিল যথেষ্ট শক্তিশালী।
৪ ঘণ্টা আগে
বিশ্ববাজারে জ্বালানিসংকটের লাগাম টানতে নিজেদের জরুরি কৌশলগত মজুত থেকে ইতিমধ্যে মোট ৩২৫ মিলিয়ন (৩২ কোটি ৫০ লাখ) ব্যারেল অপরিশোধিত তেল ও তেলজাত পণ্য বাজারে ছেড়েছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। গত মার্চ মাসে দেওয়া প্রতিশ্রুতির মোট ৪০০ মিলয়ন (৪০০ কোটি) ব্যারেল তেলের মধ্যে ৮০ শতাংশেরও বেশি...
১০ ঘণ্টা আগে
তরুণদের আর্থিকভাবে সচেতন ও সক্ষম করে তুলতে প্রাইম ব্যাংক পিএলসির ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমঅ্যাকাডেমিয়া’র আওতায় সিটি ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগিতায় ‘ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
১২ ঘণ্টা আগে