মানুষের মৌলিক চাহিদার চতুর্থ স্তম্ভ চিকিৎসা। তবে এটি প্রথম তিন স্তরের সঙ্গে পরস্পর সম্পর্কযুক্ত। চিকিৎসার সমন্বয় এবং প্রাকৃতিক প্রতিরোধকে কার্যকর করে সাধারণ মানুষের জীবনের কল্যাণে প্রয়োগ করতে চায় সুচিকিৎসা জনকল্যাণ ফাউন্ডেশন। এ ফাউন্ডেশনের ২০২৪-২০২৬ সালের নির্বাচিত পরিচালনা পর্ষদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ নভেম্বর, শুক্রবার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর এটিএম হায়দার বীরউত্তম মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে প্রাকৃতিক সুচিকিৎসার জন্য অতীতে যাঁরা শ্রম দিয়েছেন তাঁদের স্মরণও করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফজলুল কাদের। বিশেষ অতিথি ছিলেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের শহীদ আহমেদ এবং প্রাকৃতিক স্বাস্থ্য বিষয়ক বক্তা রাজিব আহমেদ। সংগঠনের সভাপতি কাজী জিয়া শামসেরের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সাধারণ সম্পাদক আলমগীর আলম। অনুষ্ঠানে প্রাকৃতিক চিকিৎসায় নিবেদিত এবং আগ্রহী বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

রপ্তানির নতুন বাজার সম্প্রসারণ, নতুন ক্রেতা খোঁজা এবং বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার লক্ষ্যে চলতি অর্থবছরে বিশ্বের ২৭ দেশে অনুষ্ঠিত ৫০টি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নেবে বাংলাদেশ। এ লক্ষ্যে ১২টি অগ্রাধিকারপ্রাপ্ত রপ্তানি খাত সামনে রেখে আন্তর্জাতিক বিপণন কার্যক্রম পরিচালনা করবে রপ্তানি...
১০ ঘণ্টা আগে
নতুন অর্থবছরের শুরুতেই উন্নয়ন ব্যয়ে বড় বিনিয়োগে যাচ্ছে সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় ১৪ হাজার ৭২৭ কোটি টাকা ব্যয়ের ৯টি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে ৫টি নতুন ও ৪টি সংশোধিত প্রকল্প রয়েছে। সবচেয়ে বড় ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে...
১০ ঘণ্টা আগে
দেশে ‘ফলের রাজা’ আমের উৎপাদন বাড়ছে। দিন দিন বড় হচ্ছে আমভিত্তিক অর্থনীতির আকার। চলতি বছর ৫ লাখ ৪ হাজার একর জমিতে আমের চাষ হয়েছে। ধারণা করা হচ্ছে, এবার ফলটির মোট উৎপাদন দাঁড়াবে ২৭ লাখ মেট্রিক টনের বেশি। সংশ্লিষ্টদের তথ্য অনুসারে, বর্তমানে দেশে আমের বাজার প্রায় ২০ হাজার কোটি টাকার।
১০ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসি টানা চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ ইউরোমানি অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স-২০২৬-এ ‘বাংলাদেশের সেরা ইএসজি ব্যাংক’ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
১৪ ঘণ্টা আগে