দেশের শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালকেরা বাজার থেকে কোম্পানির শেয়ার কেনায় ঝুঁকেছেন। এরই মধ্যে কোম্পানিটির পরিচালক অঞ্জন চৌধুরী ১৫ লাখ শেয়ার কেনার কার্যক্রম সম্পন্ন করেছেন। অন্যদিকে কোম্পানির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী আগামী কয়েক কার্যদিবসের মধ্যে ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশিত হয়।
প্রয়াত স্যামসন এইচ চৌধুরী ও তাঁর কয়েক বন্ধু মিলে প্রতিষ্ঠিত স্কয়ার ফার্মা বর্তমানে পরিচালনা করছেন স্যামসন চৌধুরীর চার ছেলেমেয়ে। গত কয়েক বছরে কোম্পানিটি ব্যাপক মুনাফা অর্জন করলেও শেয়ারের দাম তেমন একটা বাড়ছে না। তবে শেয়ারের দামের পতন হলে কোম্পানির পরিচালকেরা বাজার থেকে শেয়ার কেনার উদ্যোগ নেন। এ পদক্ষেপ আগেও দেখা গেছে এবং তা বর্তমানে আবারও পুনরাবৃত্তি হচ্ছে।
গত এক মাসে স্কয়ার ফার্মার শেয়ারের সর্বনিম্ন মূল্য ছিল ২১৪ টাকা। গতকাল শেয়ারের সর্বোচ্চ মূল্য দাঁড়িয়েছে ২১৭ টাকা ৫০ পয়সা। এ সময়ে পরিচালকেরা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। অঞ্জন চৌধুরী ১৮ ফেব্রুয়ারি ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দেন। ওই সময় স্কয়ার ফার্মার প্রতিটি শেয়ারের বাজারমূল্য ছিল ২১৫ টাকা। সেই হিসাবে ১৫ লাখ শেয়ারের বাজারমূল্য দাঁড়ায় প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা। ৩০ কার্যদিবসের মধ্যে তাঁর এই শেয়ার কেনার কথা।
এদিকে কোম্পানির চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী গতকাল ১৫ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।

বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির পূর্বাভাস বাড়ালেও বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আরও সতর্ক অবস্থান নিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির পূর্বাভাস আগের ৪ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৩ দশমিক ২ শতাংশ নির্ধারণ করেছে। একই সময়ে
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে দেওয়া কোনো সংস্থার পূর্বাভাসকে বিতর্কিত করতে চায় না সরকার। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় বাংলাদেশের নেতৃত্ব দেওয়া অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এ-সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন।
১১ ঘণ্টা আগে
বন্ধ কারখানা চালু, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতিতে গতি ফেরাতে বাংলাদেশ ব্যাংকের ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজের ঋণ বিতরণে গতি নেই। চার মাসে ঋণ বিতরণ হয়েছে ১০ হাজার কোটি টাকা; আর বন্ধ শিল্প ও সেবা খাতের জন্য বরাদ্দ ২০ হাজার কোটি টাকা থেকে ঋণ বিতরণ হয়েছে মাত্র ৫০ কোটি টাকা।
১২ ঘণ্টা আগে
ব্যাংকিং খাতে আস্থা পুনরুদ্ধারে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে অর্থ দেওয়া হবে বলে সোনালী ব্যাংকের কোনো ঝুঁকি নেই। এর আগেও এ ধরনের কার্যক্রমে অংশ নিয়েছে ব্যাংকটি। দু-একটি ব্যাংক অর্থ ফেরত দিতে না পারলেও বাংলাদেশ ব্যাংক তা পরিশোধ করেছে...
১৮ ঘণ্টা আগে