বিদায়ী সপ্তাহে পুঁজিবাজারে সূচক কমলেও দর বেড়ে লেনদেন হয়েছে বেশির ভাগ প্রতিষ্ঠানের। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে ছিল অগ্নি সিস্টেম। সপ্তাহজুড়ে কোম্পানিটির সম্মিলিতভাবে দর বেড়েছে প্রায় ৫৬ কোটি টাকা।
সপ্তাহের শেষ কর্মদিবসে অগ্নি সিস্টেমের প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ৪১ টাকা ২০ পয়সায়, যা আগের সপ্তাহের শেষে ছিল ৩৩ টাকা ৫০ পয়সা। অর্থাৎ, সপ্তাহজুড়ে শেয়ারটির দাম বেড়েছে ৭ টাকা ৭০ পয়সা বা ২২ দশমিক ৯৯ শতাংশ। এতে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৫৫ কোটি ৮৬ লাখ ৮২ হাজার টাকা।
২০০৩ সালে পুঁজিবাজারে আসা অগ্নি সিস্টেম ২০২৩ সালের ৩০ জুনে শেষ হওয়া হিসাব বছরে বিনিয়োগকারীদের ৪ দশমিক ৭৫ শতাংশ নগদ শেয়ার লভ্যাংশ দেয়। তার আগে ২০২২ সালে সাড়ে ৪ শতাংশ, ২০২১ সালে সাড়ে ৩ শতাংশ এবং ২০২০ সালে ২ শতাংশ নগদ লভ্যাংশ দেয়। ৭২ কোটি ৫৫ লাখ টাকা পরিশোধিত মূলধনের কোম্পানিটির ৩২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে।

ইভ্যালি, ই-অরেঞ্জ, কিউকম, ধামাকা শপিং, আলেশা মার্টসহ বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরে ৫৮ হাজার ৭২০টি অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগে গ্রাহকদের দাবির অঙ্ক প্রায় ৩ হাজার ৮৬৯ কোটি টাকা। এর মধ্যে বিভিন্ন পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা প্রায় ৫৩১ কোটি টাকার মধ্যে ৪৭২
৫ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫-২৬ অর্থবছরে বিপুল মুনাফা অর্জন করেছে বাংলাদেশ ব্যাংক। গত এক বছরে বাংলাদেশ ব্যাংক নিট বা প্রকৃত মুনাফা করেছে ২৫ হাজার ৯৭৭ কোটি টাকা। মূলত দুর্বল ব্যাংকগুলো দৈনন্দিন চাহিদা মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে উচ্চ সুদে ঋণ নেওয়ায় এই মুনাফা করেছে বাংলাদেশ ব্যাংক। যা আগের অর্থবছরের তুলনায় ৩ হাজা
৫ ঘণ্টা আগে
বাংলাদেশে বিনিয়োগ আকর্ষণ, ব্যবসা-বাণিজ্য সহজীকরণ, লজিস্টিকস ব্যয় হ্রাস এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এমএসএমই) সক্ষমতা বাড়াতে সহযোগিতা জোরদারের আগ্রহ জানিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। একই সঙ্গে রপ্তানি সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় বাংলাদেশের দক্ষতা উন্নয়নে কাজ করার ক
১০ ঘণ্টা আগে
তিন বছরের বেশি অপেক্ষার পর দেশে ডিজিটাল ব্যাংক চালুর পথ খুলছে। দ্বিতীয় দফায় আবেদন করা ১২টি প্রতিষ্ঠানের মধ্যে ৮টিকে চূড়ান্তভাবে বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী পর্ষদ সভায় এসব প্রতিষ্ঠানের লাইসেন্স অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
১ দিন আগে