ইস্পাহানির পৃষ্ঠপোষকতায় চতুর্থবারের মতো আয়োজিত ‘ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪’ টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর ক্যান্টনমেন্টে অবস্থিত আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশন আয়োজিত দেশের সবচেয়ে বড় এই স্কোয়াশ টুর্নামেন্টে এবারও আগের তিনবারের মতোই মূল টুর্নামেন্টের অন্তর্ভুক্ত ছিল দেশ-বিদেশের প্রখ্যাত নারী ও পুরুষ স্কোয়াশ খেলোয়াড়দের অংশগ্রহণে।
এই স্কোয়াশ টুর্নামেন্টে দুটি আন্তর্জাতিক টুর্নামেন্ট ও একটি জাতীয় টুর্নামেন্টসহ মোট তিনটি টুর্নামেন্ট। ইস্পাহানির সৌজন্যে ২০২১ সাল থেকে এই টুর্নামেন্টটি আয়োজিত হয়ে আসছে।
১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী আন্তর্জাতিক এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশ আবারও সফলভাবে আয়োজন করল আরও একটি পিএসএ চ্যালেঞ্জ ট্যুর–৩ ইভেন্ট। পিএসএ বা প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন হচ্ছে পেশাদার স্কোয়াশের বিশ্বব্যাপী পরিচালনাকারী সংস্থা।
ইস্পাহানি ৪র্থ বাংলাদেশ ওপেন স্কোয়াশ ২০২৪-এর পিএসএ ‘চ্যালেঞ্জ ট্যুর-৩’–এ বাংলাদেশের সেরা দুজন খেলোয়াড় খেলেছেন ভারত, পাকিস্তান, মিসর, ইরান, কুয়েত, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের খেলোয়াড়দের সঙ্গে। পাশাপাশি মেয়েদের জন্য আয়োজিত স্যাটেলাইট ট্যুরে বাংলাদেশের সেরা ছয়জন নারী খেলোয়াড় খেলেছেন শ্রীলঙ্কার পেশাদার নারী খেলোয়াড় কুরুপ্পুর সঙ্গে।
রাজধানীর আর্মি স্কোয়াশ ও টেনিস কমপ্লেক্সে আজ প্রতিদ্বন্দ্বিতামূলক ফাইনাল ম্যাচে চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার খেলোয়াড় রাবিন্দ্র লাকসিরি এবং রানার আপ হয়েছেন কুয়েতের খেলোয়াড় আলতা মিমি।
এ ছাড়া নারীদের ‘স্যাটেলাইট ট্যুর’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন শ্রীলঙ্কার ইয়েহিনি কুরুপ্পু ও রানার আপ হয়েছেন বাংলাদেশের মারজান মনিকা।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ স্কোয়াশ র্যাকেটস ফেডারেশনের সহসভাপতি ও ইস্পাহানি গ্রুপের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানি।
এতে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম (অব.)সহ ফেডারেশন ও ইস্পাহানি গ্রুপের কর্মকর্তাবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিকবৃন্দ এবং দেশি-বিদেশি স্কোয়াশ খেলোয়াড়েরা।
মির্জা সালমান ইস্পাহানি তাঁর শুভেচ্ছা বক্তব্যে টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান এবং টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করতে পারায় আয়োজকদের ধন্যবাদ দেন।

জনতা ব্যাংক পিএলসির নতুন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে যোগদান করেছেন মো. নূরুল হুদা। জনতা ব্যাংকে যোগদানের আগে তিনি আইসিবির ডিএমডি পদে দায়িত্ব পালন করেন। তিনি আইসিবির ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, করপোরেট গভর্নেন্স, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইনস্টিটিউশনাল...
২ ঘণ্টা আগে
আগামী মাসে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ঠিক আগে মূল্যস্ফীতি প্রত্যাশার চেয়ে বেশি বেড়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে দেশটির মূল্যস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ...
৪ ঘণ্টা আগে
কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) আপগ্রেডেশন কাজের জন্য আগামীকাল বৃহস্পতিবার রাত ১২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা সোনালী ব্যাংকের সব ধরনের ব্যাংকিং সেবা বন্ধ থাকবে। আজ বুধবার (১৪ অক্টোবর) এ-সংক্রান্ত এক সার্কুলারে এই ডাউনটাইমের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ও জার্মানির মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার এবং শিল্পখাতে সহযোগিতার নতুন সম্ভাবনা অন্বেষণের লক্ষ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আকিজ রিসোর্সের নারায়ণগঞ্জে অবস্থিত আকিজ সিমেন্ট ফ্যাক্টরি লি. ও আকিজ এসেনসিয়ালস লিমিটেডের কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট
৭ ঘণ্টা আগে