চট্টগ্রাম সমিতি-ঢাকার ২০২৪-২০২৫ অর্থ বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ জুন) তোপখানা রোডে চট্টগ্রাম ভবন মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী।
চট্টগ্রাম সমিতির ২০২৬-২০২৭ আর্থিক বছরের প্রস্তাবিত বাজেট সভায় উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. আরিফ উদ্দিন এবং ২০২৪-২০২৫ অর্থ বছরের নিরীক্ষিত হিসাব উপস্থাপন করেন সাবেক অর্থ সম্পাদক সৈয়দ আলম। আলোচনা পর প্রস্তাবগুলো সদস্যদের সম্মতিতে অনুমোদিত হয়।
সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সফিউল আজম চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ মুসলিম চৌধুরী, ড. মো. আবদুল করিম, জয়নুল আবেদীন জামাল, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মো. দিদারুল আনোয়ার, উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান এবিএম আমিন উল্লাহ নুরী, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেগম মাফরুহা সুলতানা, সাবেক সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী উজ্জ্বল মল্লিক, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, ট্রাস্টি সেক্রেটারি আবু মো. মহিউদ্দিন কাদেরী ও অর্থ সম্পাদক মো. আরিফ উদ্দীন।
সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা পরিষদের সদস্যসচিব সুলতান মাহমুদ, সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মেসবাহ উদ্দীন চৌধুরী, ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হালিম, ট্রাস্টি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, নির্বাহী পরিষদের সহসভাপতি মুহম্মদ নূরুল ইসলাম, অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল, মো. গিয়াস উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সৈয়দ ইরফান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান ও মোহাম্মদ মনসুর আলী চৌধুরী, অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার জাহিদ আবছার চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক পারভেজ মো. চৌধুরী, শিক্ষা ও পাঠাগার সম্পাদক ইঞ্জিনিয়ার মো. জাহেদ মুরাদ, সাহিত্য ও সেমিনার সম্পাদক মোস্তফা ইকবাল চৌধুরী মুকুল, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সোহেল আরিফ, সাংস্কৃতিক সম্পাদক মো. ওমর হায়াত চৌধুরী (কাওছার), দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোকছেদ আলম মনজু, মানব সম্পদ উন্নয়ন সম্পাদক মাহফুজুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ সিরাজুল হক, নির্বাহী সদস্য সৈয়দ আলম, মো. কফিল উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. জাহাঙ্গীর আলম, হাবিবুল ইসলাম, এস এম মাসুদ পারভেজ, মো. হাবিবুর রহমান (হাবীব), নুরুল আনছার, মো. তারিকুল ইসলাম, মোহাম্মদ রহিম উদ্দিন, জাফর আহম্মদ, অ্যাডভোকেট গাজী মো. আসলীম উদ্দীন (আজাদ মুন্না), মোহাম্মদ ইউসুফ চৌধুরী, মো. মোজাম্মেল হক চৌধুরী, হাসান মুরাদ চৌধুরী প্রমুখ।

একদিকে উৎপাদন ব্যয় বাড়ছে, অন্যদিকে ক্রমাগত সংকুচিত হচ্ছে বাজার। ফলে দেশের সিমেন্টশিল্প এখন দ্বিমুখী চাপে পড়েছে। নির্মাণ খাতে দীর্ঘস্থায়ী মন্দা, সরকারি উন্নয়ন প্রকল্পের ধীরগতি, বেসরকারি বিনিয়োগে স্থবিরতা এবং ব্যক্তিপর্যায়ে বাড়িঘর নির্মাণ কমে যাওয়ার কারণে সিমেন্টের চাহিদা উল্লেখযোগ্যভাবে কমেছে।
৬ মিনিট আগে
দেশের শীর্ষ ইলেকট্রনিকস পণ্য বিক্রয় ও সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ালটন প্লাজা সারা দেশে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের আওতায় জনসাধারণকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেছে। বুধবার (২৪ জুন) দেশজুড়ে একযোগে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেওয়া হয়।
১ ঘণ্টা আগে
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। আজ বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন...
২ ঘণ্টা আগে
ঢাকা ওয়াসার ২০২৪-২৫ অর্থবছরের চূড়ান্ত বার্ষিক প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে...
২ ঘণ্টা আগে