
এক্স এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন অব ইউনিলিভার বাংলাদেশের দ্বিতীয় পুনর্মিলনী গাজীপুরের একটি প্রাইভেট রিসোর্টে (১২ এপ্রিল) অনুষ্ঠিত হয়। এতে ৪৫০ জনের বেশি সাবেক কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা একত্র হন।
সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠান চলে। অনুষ্ঠানে অতীতের স্মৃতিচারণা, মৃত্যুবরণকারী ও অসুস্থ কর্মকর্তাদের জন্য দোয়া, অ্যাসোসিয়েশনের ভবিষ্যতের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি নবীন-প্রবীণের প্রাণের মিলনমেলায় পরিণত হয়।
সাবেক কর্মকর্তা আরশাদ এম চৌধুরীর সঞ্চালনায় ও মোহাম্মদ ইয়াহ্ ইয়া বাহার, মোহাম্মদ সানাউল্লাহ, মো. শহিদুল ইসলাম, মো. ফারুক, মো. ওয়াসি উদ্দিন ও এম ফরহাদ হোসেন প্রমুখের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারী সাবেক কর্মকর্তাদের মধ্যে বর্তমানে বহু কোম্পানির মালিক, প্রধান নির্বাহী, এক্সিকিউটিভ নির্বাহী, জিএম, এজিম, অধ্যাপক ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন।
অনুষ্ঠানের কনভেনর মোহাম্মদ ইয়াহ্ ইয়া বাহার স্বাগত বক্তব্য এবং মো. শহিদুল ইসলামের কোরআন তিলাওয়াত এবং দোয়া অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে মূল পর্ব শুরু হয়। তারপর ইউনিলিভারের সাবেক কর্মকর্তাদের স্মৃতিচারণা পর্ব শুরু হয়।
স্মৃতিচারণা অনুষ্ঠানের বক্তারা তাঁদের কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতা, হাসি-ঠাট্টা ও শিক্ষণীয় বিষয়গুলো অত্যন্ত প্রাণবন্তভাবে উপস্থাপন করেন। ভবিষ্যতে দেশের মানুষের কল্যাণ ও জনহিতকর কাজে সমিতির সদস্যদের আত্মনিয়োগ করার প্রস্তাব দেওয়া হয়। কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে বক্তব্য দেন কামরান বকর, মাহতাব উদ্দিন আহমেদ, মুসলিম উদ্দিন, শাহ্ মাসুদ ইমাম, হাসান জাফর চৌধুরী, সালেহ ইউ আহমেদ, নাজলি সিদ্দিক, মো. শফিকুল ইসলাম, আল কাশেম ও বর্তমান ইউনিলিভারের বোর্ড মেম্বার জাহিন সাজেদুল ইসলাম, সাদমান সাদেকিন প্রমুখ।
অনুষ্ঠানে নারী সদস্যরা পিলো পাস ও পুরুষ সদস্যরা বাস্কেট বল ও পেনাল্টি শুট আউটে অংশ নেন এবং সাবেক কর্মকর্তা সোহেল মাহবুবুল হক ও শিল্পী রাবেয়া বসরির আনন্দময় সংগীত পরিবেশন সবাইকে মোহাবিষ্ট করে রাখে। অংশগ্রহণকারী সবাই র্যাফল ড্র ও গিফট হ্যাম্পারের মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
পরিশেষে সাবেক কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে এবং আগামী বছর আরও জাঁকজমক অনুষ্ঠান করার প্রত্যয় ব্যক্ত করে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে ও সবাইকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আমদানির পরিমাণ ঠিক থাকলেও দেশে সিলিন্ডারজাত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) হঠাৎ সংকট দেখা দিয়েছে। এই সুযোগে সরকারের নির্ধারিত দামের চেয়ে স্থানভেদে ১২ কেজির সিলিন্ডারেই ৬০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন খুচরা বিক্রেতারা। সিলিন্ডারের আকার অনুযায়ী দাম বেড়েছে। দাম বাড়ার হার অন্তত ৩৮ শতাংশ।
১১ মিনিট আগে
বাজারে সব ধরনের নোটে নতুন টাকার বড় আকাল। বিপরীতে ছেঁড়া-ফাটা, ফুটো ও নোংরা অকার্যকর নোটে এখন বাজার সয়লাব। বাংলাদেশ ব্যাংক প্রায় নিয়মিত নতুন নোট ছাড়ছে, কিন্তু প্রয়োজনের তুলনায় বাজারে সরবরাহ কম। এর সঙ্গে যোগ হয়েছে খুচরা নোটের সংকট। দৈনন্দিন লেনদেনে ১০০, ২০ ও ১০ টাকার নোটের অভাব সবচেয়ে বেশি টের...
১ ঘণ্টা আগে
দিনাজপুর সদর উপজেলার পাঁচবাড়ির পোলট্রি খামারি মোমিনুল ইসলাম। প্রতি মাসে ব্রয়লার মুরগির জন্য ৭০ বস্তা খাবার কিনতেন তিনি। দুই দফায় ফিডের দাম বাড়ার পর এখন আর সেই পরিমাণ খাবার দিতে পারছেন না। কমিয়ে ৬০ বস্তা খাবার দিচ্ছেন। এতে মুরগির কাঙ্ক্ষিত ওজন হচ্ছে না, বাজারে ভালো দামও পাচ্ছেন না।
২ ঘণ্টা আগে
নতুন সামাজিক সংগঠন এমসিজে ক্লাব লিমিটেডের প্রথম ব্যবস্থাপনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় ক্লাবের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে