বগুড়ার বিমান মোড় উপশাখায় চুরির ঘটনায় আজ শুক্রবার বিজ্ঞপ্তি দিয়েছে আইএফআইসি ব্যাংক। বিজ্ঞপ্তিতে ব্যাংকের গ্রাহকদের কোনো ধরনের স্বার্থহানির শঙ্কা নেই বলে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমাদের সম্মানিত গ্রাহক ও সংশ্লিষ্টদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে গত ১৩ জুন রাত আনুমানিক ২টার দিকে কতিপয় দুর্বৃত্ত আইএফআইসি ব্যাংকের বগুড়ার বিমান মোড় উপশাখার কলাপসিবল গেট ও আয়রন সেফ ভেঙে ২৯ লাখ টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ব্যাংক কর্তৃপক্ষকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের পাশাপাশি দোষীদের অতি দ্রুত শাস্তির আওতায় আনতে বিষয়টি নিবিড়ভাবে তদন্ত করছেন।’
আইএফআইসি ব্যাংক জানায়, ব্যাংকে আমানতকারীদের অর্থও শতভাগ সুরক্ষিত রয়েছে। উক্ত উপশাখায় আগের মতোই স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু থাকবে। বিমান মোড় উপশাখাটি আইএফআইসি ব্যাংকের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার আওতাভুক্ত। তবে এ দুর্ঘটনায় নিরাপত্তা বা অবহেলাজনিত কোনো ত্রুটি ছিল কি না তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। আইএফআইসি ব্যাংক তার গ্রাহকের স্বার্থ সুরক্ষায় অঙ্গীকারবদ্ধ। আইএফআইসি ব্যাংকের পাশে থেকে ব্যাংকিং সেবা গ্রহণের জন্য আমরা আমাদের সকল গ্রাহকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা এবং ইরানের পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে উদ্ভূত পরিস্থিতিতে কাতার তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র বলেছে, কাতারের রাস লাফান শিল্পনগরী ও মেসাঈদ শিল্পনগরীতে হামলার পর এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
এই সময়ে রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক (আরএমজি) খাতে রপ্তানি হয়েছে ২৫ হাজার ৭৯৬ মিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৩ শতাংশ কম। এই খাতের মধ্যে নিটওয়্যার পণ্য শক্ত অবস্থান বজায় রেখে ওভেন পোশাকের তুলনায় এগিয়ে রয়েছে।
৩ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
৮ ঘণ্টা আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৮ ঘণ্টা আগে