
২ মার্চ থেকে ৪ মার্চ ইফতার থেকে সাহরি পর্যন্ত ঢাকার প্রাণকেন্দ্র আলোকিতে এনেক্স কমিউনিকেশনস লিমিটেড আয়োজন করেছে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০। আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পড়ন্ত বিকেলের সোনালি আভা যখন ধীরে ধীরে রমজানের স্নিগ্ধ সন্ধ্যায় বিলীন হয়, তখনই শহরের আকাশে জেগে ওঠে উৎসবের এক মৃদু আহ্বান। সেই আহ্বানকে বাস্তবে রূপ দিতে ফিরে এসেছে এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের বহুল প্রতীক্ষিত আয়োজন মুনলাইট ফেস্টিভ্যাল ২.০।
এনেক্স কমিউনিকেশনস জানিয়েছে, প্রথম আসরের উচ্ছ্বাস ও সাফল্যকে পেছনে ফেলে, এবারের আয়োজন প্রস্তুত আরও বিস্তৃত পরিসর ও সমৃদ্ধ বৈচিত্র্যে। ২ মার্চ থেকে ৪ মার্চ পর্যন্ত ঢাকার প্রাণকেন্দ্র আলোকি রূপ নিয়েছে বাহারি রকমের খাবারের সমারোহ, আড্ডা ও আনন্দে ভরা এক প্রাণবন্ত উৎসবমঞ্চে। ঐতিহ্যবাহী ভাজাপোড়ার চেনা ঘ্রাণ থেকে প্রাণচঞ্চল স্ট্রিট ফুডের টানে এই উৎসব রূপ নিয়েছে স্বাদের এক বর্ণিল মিলনমেলায়, যেখানে এক ছাতার নিচে উন্মোচিত হয়েছে বৈচিত্র্যের অপার সমারোহ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৫০টিরও বেশি ফুড স্টলে সাজানো হয়েছে অসংখ্য লোভনীয় পদে। এ আয়োজনে অংশ নিয়েছে জনপ্রিয় ব্র্যান্ড ওয়াফেল আপ, ফ্রুশ ও চা টাইম টক, ঝাল, মিষ্টি, হালকা কিংবা ভারি—ইফতার থেকে সেহেরি পর্যন্ত থাকছে স্বাদের বৈচিত্র্যময় আয়োজন। তবে এ আয়োজন শুধু খাবারেই সীমাবদ্ধ নয়, এ যেন আনন্দের এক পূর্ণাঙ্গ উৎসব। এখানে থাকছে সেলিব্রিটিদের আনাগোনা ও শিল্পীদের হৃদয়ছোঁয়া সঙ্গীত পরিবেশনা, দৃষ্টিনন্দন লাইভ ফায়ার শো ও স্ট্রিট পারফরম্যান্স, পরিবার নিয়ে উপভোগের জন্য ফ্যামিলি প্লে জোন পাশাপাশি থাকছে ইমার্সিভ ব্র্যান্ড এক্সপেরিয়েন্স, আকর্ষণীয় ফটো জোন এবং রোমাঞ্চকর গেমিং জোন।
এই আয়োজনকে সফল পরিণতি দিতে স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে একাধিক স্বনামধন্য প্রতিষ্ঠান। আশিয়ান সিটি ও বেভারেজ স্পন্সর পারটেক্স স্টার গ্রুপের পাশাপাশি পেমেন্ট স্পন্সর বিকাশ, এবং স্পোর্টস স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে বাফুফে। মিষ্টিমুখে শীতল প্রশান্তি যোগ করবে পোলার আইসক্রিম, আর হেলথ স্পন্সর হিসেবে থাকছে ইউনিভার্সাল হেলথ কেয়ার। অতিথিদের জন্য বিশেষ উপহার সহযোগিতায় রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড এবং সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা—সম্মিলিত এই সহযোগিতাই আয়োজনটিকে দিচ্ছে এক পরিপূর্ণ ও আভিজাত্যপূর্ণ পরিসর।
আয়োজকদের প্রত্যাশা, চাঁদের মোলায়েম আলোয় সেজে উঠা এই আয়োজনই হয়ে উঠবে মৌসুমের সবচেয়ে প্রতীক্ষিত ফুড ফেস্টিভ্যাল। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে উৎসবটি ঘিরে ছড়িয়ে পড়েছে উৎসুক অপেক্ষা ও প্রাণবন্ত উচ্ছ্বাস। সুস্বাদু খাবার, উষ্ণ আড্ডা আর আপনজনদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে মুনলাইট ফেস্টিভ্যাল ২.০ সবার জন্য উন্মুক্ত।

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে দেশের নির্মাণসামগ্রীর বাজারে আবারও সঞ্চার হয়েছে গতি। নির্বাচন-পরবর্তী সময়ে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সরকারি ও বেসরকারি উন্নয়ন প্রকল্পে নতুন করে গতি এসেছে, পাশাপাশি ব্যক্তিপর্যায়েও বাড়ছে নির্মাণকাজ। ফলে নির্মাণ উপকরণের চাহিদা আগের তুলনায় স্পষ্টভাবেই বেড়েছে...
৬ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রভাবে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ সংকটে পড়েছে ভারত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের সবুজ সংকেত পাওয়ার পর ভারতীয় শোধনাগারগুলো প্রায় ৩০ মিলিয়ন (৩ কোটি) ব্যারেল রুশ তেল কিনেছে। এই লেনদেনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সূত্রে এই তথ্য জানা গেছে।
১২ ঘণ্টা আগে
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাকশিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ ও রপ্তানি বিল বিক্রয়ের লক্ষ্যে পোশাকশিল্প এলাকায় ১৮ ও ১৯ মার্চ সীমিত পরিসরে ব্যাংক খোলা থাকবে। ওই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত লেনদেন চালু থাকবে।
১২ ঘণ্টা আগে
ঈদের দিন ছাড়া প্রতিদিন খোলা থাকবে দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশন। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সরকারি ও সাপ্তাহিক ছুটির দিনে আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
১২ ঘণ্টা আগে