
এনআরবি ব্যাংকের নতুন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হিসেবে যোগদান করেছেন কিমিয়া সাদাত।
কিমিয়া সাদাত একজন বিশিষ্ট ব্যাংকিং নেতা, যার করপোরেট ব্যাংকিং, এসএমই ব্যাংকিং, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, অফশোর ব্যাংকিং, আর্থিক প্রতিষ্ঠান ব্যবসা, ট্রেড সার্ভিসেস, সাপ্লাই চেইন ফাইন্যান্স, ক্যাশ ম্যানেজমেন্ট, এজেন্ট ব্যাংকিং, রিকভারি ও পুনর্গঠন, লিজ ফাইন্যান্স এবং ইসলামিক ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে ২৩ বছরেরও বেশি বহুমুখী ব্যাংকিং অভিজ্ঞতা রয়েছে।
এনআরবি ব্যাংক পিএলসিতে যোগদানের আগে তিনি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি করপোরেট ও পরিচালনগত সুশাসন প্রতিষ্ঠা, ডিজিটালাইজেশন, ব্যাংকটির সর্বনিম্ন খেলাপি ঋণের (এনপিএল) অনুপাত বজায় রাখা এবং শক্তিশালী ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে সফলভাবে নেতৃত্ব প্রদান করেন।
এর আগে, মেঘনা ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি ব্যাংকটির সামগ্রিক ব্যবসায়িক প্রবৃদ্ধি এবং ডিজিটালাইজড ব্যাংকিং ব্যবস্থা রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রধান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার পাশাপাশি, তিনি ব্যবসায়িক উন্নয়ন, ইসলামী ব্যাংকিং, ব্র্যান্ড ও বিপণন ব্যবস্থা উন্নয়নে নেতৃত্ব প্রদান করেছেন, যা ব্যাংকটির প্রবৃদ্ধি ও শক্ত অবস্থান তৈরিতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।
বর্ণাঢ্য কর্মজীবনে সাদাত এইচএসবিসি বাংলাদেশ, দি সিটি ব্যাংক পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি, কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে ঊর্ধ্বতন নেতৃত্বের পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি বাংলাদেশের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত দুটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং উচ্চ-প্রবৃদ্ধির নতুন প্রজন্মের ব্যাংক থেকে অর্জিত অভিজ্ঞতার এক বিরল সমন্বয় নিয়ে এসেছেন।
প্রাতিষ্ঠানিক কর্মজীবনের পাশাপাশি, কিমিয়া সাদাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের একজন খণ্ডকালীন শিক্ষক, যেখানে তিনি পরবর্তী প্রজন্মের ফিন্যান্স ও ব্যাংকিং পেশাজীবী তৈরিতে অবদান রাখছেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করেন পাশাপাশি কানাডার একজন সার্টিফাইড ফিন্যান্সিয়াল কনসালট্যান্ট (সিএফসি)।
কৌশলগত দূরদৃষ্টি, ব্যবসায়িক প্রজ্ঞা, সঠিক ও সময় উপযোগী পরামর্শ প্রদানের সক্ষমতা এবং সুদূরপ্রসারী নেতৃত্বের জন্য স্বীকৃত সাদাত তাঁর বিপুল অভিজ্ঞতা দিয়ে এনআরবি ব্যাংক পিএলসির অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে।

দেশে দীর্ঘদিন ধরেই বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের (এফডিআই) খরা চলছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে সরকার দেশে নানা উদ্যোগের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও সরকারি-বেসরকারি ফোরামে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার চিত্র তুলে ধরার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতার কিছুটা সুফল এখন স্পষ্ট হচ্ছে।
২ ঘণ্টা আগে
জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বিপুল সমর্থন নিয়ে গঠিত বর্তমান সরকারের উন্নয়ন আকাঙ্ক্ষা যেকোনো সময়ের তুলনায় বেশি। আর নির্বাচিত সরকারের এ উন্নয়ন প্রতিশ্রুতি পূরণের পথ খোলে সাধারণত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) যথাযথ বাস্তবায়ন প্রক্রিয়ার মধ্য দিয়ে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অর্থনৈতিক, বাণিজ্যিক ও আর্থিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে জোরারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। তিনি বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে পণ্য আমদানি বৃদ্ধির আহ্বানও জানিয়েছেন।
৯ ঘণ্টা আগে
আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বিপিসির (বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন) লোকসান কমানোর অজুহাতে দেশের বাজারে একলাফে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বৃদ্ধি করেছে সরকার। নতুন এই দর ঘোষণার পর ডিজেল, পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম দেশের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
১৫ ঘণ্টা আগে