Ajker Patrika

টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিজ্ঞপ্তি
টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে দেশসেরা ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
ছবি: ডিআইইউর সৌজন্যে

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৭’-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। মোট ৩৮ দশমিক ৪২ ওয়েটেড স্কোর নিয়ে বিশ্ববিদ্যালয়টি এ অবস্থান অর্জন করেছে।

বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ৮০১–১০০০ অবস্থানের ব্যান্ডে রয়েছে ডিআইইউ। একই বৈশ্বিক ব্যান্ডে বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয় থাকলেও মোট ওয়েটেড স্কোরের ভিত্তিতে ডিআইইউ বাংলাদেশে প্রথম অবস্থানে রয়েছে।

এবারের র‍্যাঙ্কিংয়ে গবেষণার মানের সূচকে বিশ্বে ২৯৪তম অবস্থান অর্জন করেছে ডিআইইউ। র‍্যাঙ্কিংয়ে গবেষণার মান, গবেষণা পরিবেশ, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি, শিক্ষাদান এবং শিল্পের সঙ্গে সম্পৃক্ততাসহ বিভিন্ন সূচক বিবেচনায় নেওয়া হয়েছে।

ডিআইইউর পক্ষ থেকে জানানো হয়েছে, এ অর্জন বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম শক্তিশালী করা, আন্তর্জাতিক একাডেমিক অংশীদারত্ব বাড়ানো, শিক্ষাদান ও শিখন পদ্ধতির উন্নয়ন এবং গবেষণা ও উদ্ভাবনে দীর্ঘমেয়াদি কাজের প্রতিফলন।

এর আগে চলতি বছর টাইমস হায়ার এডুকেশন সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংস ২০২৬-এ ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ডিআইইউ বিশ্বে ৮৭তম এবং বাংলাদেশে প্রথম স্থান অর্জন করে।

এ ছাড়া টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস বাই সাবজেক্ট ২০২৬-এ বিজনেস অ্যান্ড ইকোনমিকস, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, লাইফ সায়েন্সেস এবং মেডিকেল অ্যান্ড হেলথ বিষয়ে ডিআইইউ বৈশ্বিকভাবে স্বীকৃতি পেয়েছে।

ডিআইইউর পক্ষ থেকে জানানো হয়, টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিংস ২০২৭-এ এ অবস্থান বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, টেকসই উন্নয়ন ও আন্তর্জাতিক সম্পৃক্ততার ক্ষেত্রে চলমান কাজকে আরও এগিয়ে নিতে উৎসাহিত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত