দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির প্রথম প্রান্তিক ব্যবসায়িক পর্যালোচনা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে এই সম্মেলন হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এইচ বি এম ইকবাল। ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম রিয়াজুল করিম, এফসিএমএয়ের সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান মঈন ইকবাল (ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন), এম ইমরান ইকবাল (রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান), শফিকুর রহমান, জামাল জি আহমেদ, নাহিয়ান হারুন, স্বতন্ত্র পরিচালক কায়জার এ চৌধুরী, নব গোপাল বনিক, মোহাম্মদ আবু জাফর (ব্যবস্থাপনা পরিচালক, ডেজিগনেটেড) ও উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংকের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এইচ বি এম ইকবাল ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকের সামগ্রিক বৃদ্ধি ও উন্নয়নে সব শাখা পরিচালক এবং জোনাল হেডের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘সাফল্যের এই প্রবণতা ২০২৪ সালে ব্যাংকিং খাতে নিজেদের অবস্থানকে আরও সমৃদ্ধ করবে এবং সে জন্যে প্রত্যেককে পেশাদারির জায়গা থেকে অংশগ্রহণমূলক ভূমিকা রাখতে হবে।’
সম্মেলনে অংশগ্রহণকারী সব শাখা পরিচালক, জোনাল হেড এবং প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগীয় প্রধান, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে ব্যাংকের ব্যবসায়িক কর্মক্ষমতা পর্যালোচনা করেন এবং ২০২৪ সালের শেষ প্রান্তিকে লক্ষ্যমাত্রা অর্জনের উদ্দেশ্যে ব্যাংক ব্যবসায় উন্নয়নের কলাকৌশল এবং চ্যালেঞ্জের ওপর গুরুত্ব আরোপ করেন।
২০২৪ সালে প্রিমিয়ার ব্যাংককে দেশের অন্যতম সেরা ব্যাংকের তালিকায় আরও এগিয়ে নিয়ে যেতে-অর্থনৈতিক ক্ষেত্রসমূহ এবং সার্বিক বাণিজ্যিক অগ্রগতি পর্যালোচনা সাপেক্ষে পরিকল্পিত ব্যবসা ও নতুন নতুন ব্যবসায়িক পণ্য প্রচলন আবশ্যিক বলে মত দেন ব্যাংকের এমডি এবং সিইওসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

দেশের শীর্ষস্থানীয় এলপিজি ব্র্যান্ড ওমেরা এলপিজি তাদের ব্যতিক্রমী রিটেইলার এনগেজমেন্ট ক্যাম্পেইন ‘ওমেরার রঙে দোকান সাজাই, বিজয়ীর বেশে বিদেশ যাই’–এর গ্র্যান্ড উইনার্স নাইট ২০২৬ আয়োজন করেছে। রিটেইলারদের সৃজনশীলতা ও ব্র্যান্ডের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে ২০২৬ সালের জানুয়ারিতে শুরু হয় এ ক্যাম্পেইন।
৩ ঘণ্টা আগে
এনআরবিসি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও চিফ বিজনেস অফিসার (সিবিও) হিসেবে যোগ দিয়েছেন মো. শাহিন হাওলাদার। এর আগে তিনি এনআরবি ব্যাংক পিএলসিতে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (বিজনেস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
৩ ঘণ্টা আগে
ইউরোপের বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের দাম উল্লেখযোগ্যভাবে কমে গেছে। চলতি বছরের প্রথম চার মাসে (জানুয়ারি-এপ্রিল) ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের পোশাক রপ্তানির গড় ইউনিট মূল্য ১০ দশমিক ৪৫ শতাংশ কমেছে। একই সময়ে রপ্তানির পরিমাণও কমেছে প্রায় ১০ শতাংশ। ফলে শুধু অর্ডার কমেনি, কম দামে...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বিভিন্ন খাতে ৯২১ কোটি মার্কিন ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে চীনের ১১টি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান। গ্যাস অনুসন্ধান, অবকাঠামো, বর্জ্য ব্যবস্থাপনা, লজিস্টিকস, বন্দর, শিক্ষা, ওষুধ ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতে এসব বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে প্রতিষ্ঠানগুলো।
৪ ঘণ্টা আগে