Ajker Patrika

মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বিজ্ঞপ্তি
মার্কেন্টাইল ব্যাংক ও ট্রেডউইন্ডের সমঝোতা স্মারক স্বাক্ষরিত
ছবি: মার্কেন্টাইল ব্যাংক পিএলসির সৌজন্যে

রপ্তানি ও আমদানিকারক গ্রাহকদের জন্য বিভিন্ন বাণিজ্য অর্থায়নসেবা দিতে জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ট্রেডউইন্ড জিএমবিএইচের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এ সমঝোতা স্মারকে সই করেন। এর আওতায় মার্কেন্টাইল ব্যাংকের রপ্তানি ও আমদানিকারক গ্রাহকদের বিক্রয় চুক্তির বিপরীতে নন-রিকোর্স ভিত্তিতে এক্সপোর্ট ফ্যাক্টরিং, ইউস্যান্স এলসি ডিসকাউন্টিং এবং ইমপোর্ট ফ্যাক্টরিং সেবা দেবে ট্রেডউইন্ড।

মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ এবং ইভিপি ও আন্তর্জাতিক বিভাগের প্রধান মো. ফখরুজ্জামান চৌধুরী।

ট্রেডউইন্ডের পক্ষে সই করেন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল জালি, একই অঞ্চলের আঞ্চলিক পরিচালনা পরিচালক মাহমুদ ইব্রাহিম এবং বাংলাদেশের কান্ট্রি কমার্শিয়াল প্রধান মো. রাশেদুল হাসান।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত