‘প্লাস্টিক দূষণ সমাধানে-শামিল হই সকলে’ প্রতিপাদ্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) উদ্যাপন করা হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩। এ উপলক্ষে বাউবির গাজীপুর ক্যাম্পাসে আজ সোমবার সকালে বৃক্ষরোপণ ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
বাউবির আয়োজন এবং আন্তর্জাতিক উন্নয়ন ও গবেষণামূলক সংস্থা জিআরআরআইপিপি’র (সাউথ এশিয়া) সহযোগিতায় বাউবির উপাচার্য সৈয়দ হুমায়ুন আখতারের নেতৃত্বে ওই শোভাযাত্রা বের করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বলেন, ‘প্রতিবছর হাজার হাজার টন প্লাস্টিক খাল, বিল, নদী-নালায় নিক্ষিপ্ত হয়ে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি করছে। মাইক্রোপ্লাস্টিক কণা খাদ্য, পানি ও বাতাসে ভেসে বেড়াচ্ছে। একদিকে বাড়ছে যথেচ্ছ প্লাস্টিকের ব্যবহার অন্যদিকে চলছে বৃক্ষ নিধন। ফলে, বাংলাদেশ আজ ভূমিকম্পসহ প্রাকৃতিক দুর্যোগে সম্মুখীন।’
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) ও জিআরআরআইপিপি-এর রিজ্যুয়নাল লিড অধ্যাপক মাহবুবা নাসরীন বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় আজকের বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজন অনুকরণীয় ও মডেল হয়ে থাকবে।’

দেশের বাজারে আবারও সোনার দাম কমাল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য তালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৪ হাজার ৩৪০ টাকা।
৬ ঘণ্টা আগে
রেমিট্যান্সের ওপর ভর করে রিজার্ভে কিছুটা স্বস্তি মিললেও আমদানি-রপ্তানির ভারসাম্য থেকে শুরু করে বৈদেশিক লেনদেনের সার্বিক হিসাবে অস্বস্তি কাটেনি। রেকর্ড বাণিজ্য ঘাটতি নিয়ে শেষ হওয়া আগের অর্থবছরের পর নতুন অর্থবছরের শুরুতেও সেই ঘাটতির চাপ কমার বদলে বেড়েছে।
১৪ ঘণ্টা আগে
ইতালির ভেনিসে অভিনেত্রী ও শিল্পী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও লাঞ্ছনার ঘটনায় গভীর ক্ষোভ ও নিন্দা জানিয়েছে শিশু কল্যাণকেন্দ্রিক উদ্যোগ সিজিইপি। হামলাটি জুলাই ২০২৪-এর অভ্যুত্থানে অংশগ্রহণকারী ও সমর্থকদের ওপর দেশের বাইরে আওয়ামী লীগের সমর্থকদের ধারাবাহিক হামলার অংশ বলেও দাবি করা হয়েছে।
১৭ ঘণ্টা আগে
সুগন্ধি চালের স্থানীয় বাজারদর দীর্ঘদিন ধরেই ঊর্ধ্বমুখী। বিক্রেতারা জানিয়েছেন, বাজারে সরবরাহ কম। কৃষকেরা দাবি করেছেন, তাঁদের হাতে কোনো সুগন্ধি চালের মজুত নেই, সবই বিক্রি করে দিয়েছেন। কৃষকের পাশাপাশি বিক্রেতাদেরও অভিযোগ, বাজারে সুগন্ধি চালের কৃত্রিম সংকট ও মূল্যবৃদ্ধি করা হয়েছে। এ খাতের বড় ব্যবসায়ীরা
১৮ ঘণ্টা আগে