
ফিফা বিশ্বকাপের উত্তেজনা, আবেগ ও ইমার্সিভ ভিউয়িং এক্সপেরিয়েন্স দেশের প্রতিটি ঘরে পৌঁছে দিতে ‘সবার জন্য বিশ্বকাপ’ শীর্ষক বিশেষ ক্যাম্পেইন চালু করেছে সিঙ্গার বাংলাদেশ।
সম্প্রতি সিঙ্গার বাংলাদেশের ম্যানেজমেন্ট টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দেশব্যাপী একযোগে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
ক্যাম্পেইনের আওতায় দেশজুড়ে যেকোনো সিঙ্গার বা বেকো শোরুম অথবা singerbd. com থেকে সিঙ্গার বা বেকো টেলিভিশন কিনে সৌভাগ্যবান এক হাজার গ্রাহক ফ্রি টিভি পাওয়ার সুযোগ পাবেন। এ ছাড়া নির্দিষ্ট মডেলের টেলিভিশন ক্রয়ে উপহার হিসেবে দেওয়া হবে বিশেষ টি-শার্ট ও ফুটবল।
এ ছাড়া গ্রাহকদের জন্য থাকছে আকর্ষণীয় এক্সচেঞ্জ সুবিধা ও বিশেষ ছাড়। বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত ও সহজলভ্য করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সিঙ্গার বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম এইচ এম ফাইরোজ বলেন, বাংলাদেশে ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগের অংশ। বিশ্বকাপ এলে পরিবার, বন্ধু ও সমাজজুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। সেই আনন্দকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতেই ‘সবার জন্য বিশ্বকাপ’ ক্যাম্পেইন চালু করা হয়েছে।

প্রাইম ব্যাংক পিএলসির ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে আয়োজিত সভায় ৩৫৮ জন নিবন্ধিত শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।
৩ ঘণ্টা আগে
সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে ১২টি বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার বা আইপিপির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে। এসব বিদ্যুতের ইউনিট প্রতি (কিলোওয়াট-ঘণ্টা) উৎপাদনে গড় ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ৯ টাকা ১২ পয়সা, যা আগের তুলনায় প্রায় আড়াই সেন্ট কম বলে জানিয়েছেন সংশ্লিষ্ট...
৯ ঘণ্টা আগে
আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে।
১৪ ঘণ্টা আগে
একসময় যে বৈদেশিক ঋণের হিসাব দাঁড়িয়েছিল ৯১ হাজার ৪০ কোটি টাকা, এখন একই ঋণের বিপরীতে সরকারকে গুনতে হচ্ছে আরও হাজার হাজার কোটি টাকা বেশি। কারণ একটাই—ডলারের দাম। টাকার বিপরীতে মার্কিন মুদ্রার অস্বাভাবিক উল্লম্ফন দেশের সবচেয়ে বড় বৈদেশিক ঋণনির্ভর প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রকে নতুন...
১৬ ঘণ্টা আগে