
দেশের স্থাপত্যশিক্ষার উন্নয়নে এবং মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দিতে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘আর্ককেইউ–বার্জার অ্যাওয়ার্ড ২০২৬’। ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের আয়োজনটি ছিল বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কারণ, করোনা মহামারি এবং অন্যান্য কারণে জমে থাকা ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত মোট পাঁচটি শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থীদের এই অনুষ্ঠানে সম্মাননা ও পুরস্কার দেওয়া হয়। আয়োজকেরা জানান, এটি শুধু একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান নয়, বরং দেড় দশকের বেশি সময় ধরে গড়ে ওঠা শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্পের সফল অংশীদারত্বের প্রতিফলন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুবির বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল আলম এবং বার্জার পেইন্টসের চিফ অপারেটিং অফিসার ও ডিরেক্টর মো. মহসিন হাবিব চৌধুরী।
অধ্যাপক আশরাফুল আলম বলেন, বার্জারের সঙ্গে এই অংশীদারত্ব শিক্ষার্থীদের জন্য অনন্য সুযোগ তৈরি করেছে। এ ধরনের উদ্যোগ পুঁথিগত জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে যুক্ত করে শিক্ষার্থীদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করে তোলে।
মহসিন হাবিব চৌধুরী বলেন, একাডেমিক ও ইন্ডাস্ট্রির এই সমন্বয়ই ভবিষ্যতের দক্ষ ও বাস্তবমুখী স্থপতি তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই যাত্রা ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
২০১১ সালে শুরু হওয়া এই প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের ৭৭ জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে। এই উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য ‘বেস্ট থিসিস অ্যাওয়ার্ড’, ‘নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ ও ‘এক্সপেরিয়েন্সিয়াল লার্নিং’-এর মতো বাস্তবমুখী শিক্ষা ও পেশাগত প্রস্তুতির সুযোগ তৈরি করা হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান, স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান ড. রুমানা আসাদ, বার্জার পেইন্টসের চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নেওয়াজ, চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দেশের পুঁজিবাজার থেকে সাড়ে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করতে বন্ড ছাড়ছে পাঁচটি ব্যাংক। নিজেদের মূলধন শক্তিশালী করার পাশাপাশি সবুজ ও টেকসই প্রকল্পে অর্থায়নের জন্য এ অর্থ সংগ্রহ করবে ব্যাংকগুলো। এর মধ্যে চার ব্যাংক বন্ডের অর্থ মূলধন শক্তিশালী করতে ব্যবহার করবে।
৩ ঘণ্টা আগে
ব্যবসার ব্যাংক হিসাব খোলা ও ব্যবসা সম্প্রসারণে ঋণ নিতে এখন বাধ্যতামূলকভাবে ব্যবসায়িক শনাক্তকরণ নম্বর (বিআইএন) দেখাতে হচ্ছে। চলতি অর্থবছর থেকে কার্যকর হওয়া এ শর্তে সবচেয়ে বেশি চাপে পড়েছেন কুটির, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (সিএমএসএমই) উদ্যোক্তারা।
৩ ঘণ্টা আগে
শরিয়াহসম্মত উপায়ে ক্রেডিট কার্ড ব্যবহারের সুযোগ তৈরি করতে ইসলামি ক্রেডিট কার্ড (আইসিসি) পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশে আগে থেকেই বিভিন্ন ব্যাংকের ইসলামি ক্রেডিট কার্ড থাকলেও এবারই প্রথম এ ধরনের কার্ড পরিচালনার জন্য পূর্ণাঙ্গ নিয়ন্ত্রক কাঠামো দেওয়া হলো।
৮ ঘণ্টা আগে
টেকসই শিল্পায়ন, পরিবেশবান্ধব উৎপাদন এবং প্রযুক্তিনির্ভর অর্থনীতির বিকাশে অর্থায়নের সুযোগ বাড়াতে ২ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
৯ ঘণ্টা আগে