বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) সঙ্গে বিল পরিশোধ সংক্রান্ত চুক্তি করেছে মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদ। এই চুক্তির ফলে এখন থেকে নগদ গ্রাহকেরা অ্যাপের মাধ্যমে পল্লী বিদ্যুৎ সমিতির পোস্টপেইড বিদ্যুৎ বিল দিতে পারবেন।
ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে গতকাল বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং নগদ লিমিটেডের মধ্যে এই চুক্তি সই হয়। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য (অর্থ) দীপংকর বিশ্বাস, ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) তরুণ কান্তি সিকদার এবং নগদ লিমিটেডের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক তানভীর এ মিশুকসহ দুই প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা।
দুই প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে সই করেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সচিব হাসিনা বেগম এবং নগদ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম।
চুক্তি সই অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, বাংলাদেশ ডাক বিভাগের সেবা নগদের মাধ্যমে পল্লী বিদ্যুতের বিল প্রদানের এই সুযোগ দেশের প্রান্তিক মানুষের ডিজিটাল লেনদেন নিশ্চিত করবে। এর ফলে সাধারণ মানুষের বিল প্রদানের ক্ষেত্রে ভোগান্তি অনেক কমে আসবে।
মোবাইল ফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে নগদ সাধারণ মানুষের নিত্যদিনের অনেক প্রয়োজন মেটাচ্ছে। নগদই দেশে প্রথম এমএফএস হিসেবে বিনা চার্জে বিল দেওয়ার সুবিধা নিয়ে আসে। যা অনুসরণ করতে পরে প্রায় সব প্রতিষ্ঠান বাধ্য হয়। সেই ধারাবাহিকতায় এবার পল্লী বিদ্যুতের গ্রাহকদের জন্য এই সেবা নিয়ে এল নগদ।
নগদ জানায়, প্রত্যেক গ্রাহক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। সে জন্য অ্যাপে ‘বিল পে’ ট্যাবে গিয়ে ‘ইলেকট্রিসিটি’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘আরইবি পোস্ট পেইড’ নির্বাচন করে বিল প্রদান করা যাবে। এই ব্যবস্থায় বিল প্রদান করলে প্রথম চারটি বিলের জন্য গ্রাহককে কোনো চার্জ দিতে হবে না।
আপাতত পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ১৮টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পোস্টপেইড বিল প্রদান করা যাবে নগদ অ্যাপ ব্যবহার করে। সমিতিগুলো হলো: গাজীপুর পবিস-১, ঢাকা পবিস-১, ঢাকা পবিস-৩, ঢাকা পবিস-৪, সিলেট পবিস-১, সিলেট পবিস-২, টাঙ্গাইল পবিস, ময়মনসিংহ পবিস-১, বরিশাল পবিস-২, ঝিনাইদহ পবিস, ফরিদপুর পবিস, ব্রাহ্মণবাড়িয়া পবিস, কক্সবাজার পবিস, নারায়ণগঞ্জ পবিস-১, ভোলা পবিস, সুনামগঞ্জ পবিস, যশোর পবিস-১ এবং রাজশাহী পবিস। খুব দ্রুতই বাকি সবগুলো সমিতি এই সেবার আওতায় আসবে বলে জানায় নগদ।

বিমা খাতে অনিয়ম ও জালিয়াতি দমনে নিয়ন্ত্রক সংস্থাকে আরও শক্তিশালী করতে বড় ধরনের সংশোধন আনা হচ্ছে। প্রস্তাবিত পরিবর্তনের মাধ্যমে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) প্রথমবারের মতো বিমা কোম্পানির নথি তল্লাশি ও সম্পদ জব্দ করার ক্ষমতা পেতে যাচ্ছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৯ ঘণ্টা আগে
প্রতিবছরের মতো এবারও পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রি শুরু করেছে সরকার। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে আজ বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের আওতায় প্রতিজন ক্রেতা এক ডজন ডিম কিনতে পারবেন ৯৬ টাকায়, এক কেজি দুধ ৮০ টাকা ও এক কেজি গরুর মাংস ৬৫০ টাকায়।
১০ ঘণ্টা আগে
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির নির্বাহী কমিটির ৯১৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
১২ ঘণ্টা আগে