
প্রাইম ব্যাংক পিএলসি আনুষ্ঠানিকভাবে পার্টনারশিপ ফর কার্বন অ্যাকাউন্টিং ফিন্যান্সিয়ালসের (পিসিএএফ) সিগনেটরি হিসেবে যুক্ত হয়েছে। এর মাধ্যমে ব্যাংকটি বিশ্বের ৭০০টির বেশি আর্থিক প্রতিষ্ঠানের বৈশ্বিক নেটওয়ার্কে অন্তর্ভুক্ত হলো, যারা তাদের অর্থায়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট গ্রিনহাউস গ্যাস (জিএইচজি) নির্গমন পরিমাপ ও প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ।
আজ বৃহস্পতিবার ব্যাংকটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই অর্জনের মাধ্যমে প্রাইম ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং খাতে একটি অগ্রগামী ও ভবিষ্যৎমুখী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে টেকসই উন্নয়ন এবং জলবায়ু জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল।
পিসিএএফের সিগনেটরি হিসেবে প্রাইম ব্যাংক বিশেষায়িত কার্বন অ্যাকাউন্টিং টুলস, টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবে। এসব সুবিধা ব্যাংকটির অর্থায়ন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধি এবং টেকসই ব্যাংকিং কার্যক্রমে নেতৃত্ব ধরে রাখতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে।
এ বিষয়ে প্রাইম ব্যাংক পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান বলেন, ‘পিসিএএফের যোগদান দায়িত্বশীল ব্যাংকিংয়ের প্রতি আমাদের অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, কার্বন অ্যাকাউন্টিংয়ে স্বচ্ছতা একটি সহনশীল ও টেকসই আর্থিক ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বাংলাদেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক ভূমিকা রাখবে।’
ফয়সাল রহমান আরও বলেন, ‘বৈশ্বিক এই মানদণ্ড গ্রহণের মাধ্যমে প্রাইম ব্যাংক তার অর্থায়নের কার্বন ফুটপ্রিন্ট আরও স্বচ্ছভাবে পরিমাপ, ব্যবস্থাপনা এবং পর্যায়ক্রমে হ্রাস করার সক্ষমতা অর্জন করবে। এর ফলে ব্যাংকের অর্থায়ন কার্যক্রম বাংলাদেশের জন্য কম কার্বন ও জলবায়ু সহনশীল অর্থনীতি গড়ে তুলতে আরও কার্যকর ভূমিকা পালন করবে।’

রাজধানীর উত্তরা এলাকায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) প্রশাসনিক ভবনের নিচতলায় সোনালী ব্যাংক পিএলসির একটি নতুন উপশাখা চালু করা হয়েছে। নতুন এ উপশাখার নাম রাখা হয়েছে ‘মেট্রোরেল ভবন উপশাখা’।
১ ঘণ্টা আগে
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ পরিবার ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের পরিবারের আবাসনের জন্য চলমান প্রকল্পের আওতায় ৩০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
২ ঘণ্টা আগে
দুর্যোগ মোকাবিলা, প্রশমন ও পুনর্বাসন কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সরকার। প্রস্তাবিত বাজেটে এ খাতে ১০ হাজার ৩৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা চলতি ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটের
২ ঘণ্টা আগে
একাধিক গাড়ি বা মোটরযানমালিকদের জন্য পরিবেশ সারচার্জ বহাল রাখার প্রস্তাব করা হয়েছে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে। প্রস্তাব অনুযায়ী, কোনো ব্যক্তির নামে একাধিক গাড়ি নিবন্ধিত থাকলে নির্ধারিত হারে অতিরিক্ত পরিবেশ সারচার্জ দিতে হবে।
২ ঘণ্টা আগে