নগদ ইসলামিকের উদ্যোগে আয়োজিত ‘সন্তানের কণ্ঠে কুরআন তিলাওয়াত’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিজয়ী হয়েছে নগদ উদ্যোক্তাদের নয় সন্তান। সারা দেশের ১০টি অঞ্চল থেকে অংশ নেওয়া প্রায় ৩ হাজার প্রতিযোগীর মধ্য থেকে নির্বাচিত হয়ে তারা জাতীয় পর্যায়ের সেরা পুরস্কার অর্জন করেছে।
সম্প্রতি ঢাকার হোটেল শেরাটনে জমকালো এক আয়োজনের মাধ্যমে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতা গত ২৮ জুলাই ২০২৬ গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে শেষ হয়।
নতুন প্রজন্মের মাঝে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ ছড়িয়ে দিতে, নগদ ইসলামিকের উদ্যোগে এই আয়োজন করে নগদ লিমিটেড। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, সহযোগী প্রশাসক আনোয়ার উল্লাহ, নগদ লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহিন সারওয়ার ভূঁইয়া, চিফ বিজনেস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অ্যাসিউরেন্স অফিসার লে. কর্নেল (অব.) মো. কাওসার সওকত আলী, নগদের হেড অব মার্কেটিং হেরাস উদ্দিন মুহাম্মদ মেহেদী সাজ্জাদসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পবিত্র কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ, ইমাম ও খতিব, বনানী কেন্দ্রীয় জামে মসজিদ, মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী মিডিয়া আলোচক, খতিব ও ইসলামী স্কলার, নগদ ইসলামিক, মাওলানা হাফেজ কাজী মারুফ বিল্লাহ ইসলামী আলোচক, বাংলাদেশ বেতার ও টেলিভিশন এবং অধ্যাপক ড. এইচ এম শহিদুল ইসলাম বারাকাতী, চেয়ারম্যান, নগদ ইসলামিক শরিয়াহ সুপারভাইজরি কমিটি।
গ্র্যান্ড ফিনালেতে ৩০ জন প্রতিযোগী বিচারকমণ্ডলীর সামনে সরাসরি কোরআন তিলাওয়াত পরিবেশন করে। প্রতি বয়স বিভাগ থেকে সেরা তিনজন করে মোট নয়জন পায় জাতীয় পর্যায়ের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার।
প্রথম পুরস্কার হিসেবে ৫০,০০১ টাকা, দ্বিতীয় পুরস্কার ৩০,০০১ টাকা এবং তৃতীয় পুরস্কার ২০,০০১ টাকাসহ ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ ছাড়াও চূড়ান্ত পর্বের ফাইনালিস্ট এই ৩০ জনের প্রত্যেকে পান ১০ হাজার টাকা করে সম্মাননা পুরস্কার ও সনদপত্র। আর বাকি ৬০ জন আঞ্চলিক বিজয়ী বিশেষ সনদপত্র লাভ করে।
প্রতিযোগীদের মূল্যায়নে পাঁচটি বিষয় বিবেচনা করা হয়েছে, শুদ্ধ মাখরাজ, তাজবীদ অনুসরণ, তিলাওয়াতের শুদ্ধতা, কণ্ঠস্বরের সৌন্দর্য ও সামগ্রিক পরিবেশনা।
আয়োজনের বিষয়ে নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, ‘নগদ ইসলামিক এমন একটি আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। এই আয়োজন ইসলামী সংস্কৃতির পাশাপাশি নগদের বিশাল পরিবারের মধ্যে একটি মেলবন্ধনও করেছে।’ তিনি বলেন, সামনের দিনে নগদের টেরিটরি ম্যানেজার হিসেবে মাদ্রাসা থেকে পাস করা ছয়জনকে নিয়োগ দেবে নগদ। এটির মূল উদ্দেশ্য তাদের মূলধারার সাথে সম্পৃক্ত করা।
প্রতিযোগিতায় ক, খ ও গ—এই তিনটি বিভাগে বিভক্ত ছিল। চূড়ান্ত প্রতিযোগিতায় ক বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে ঢাকা উত্তর অঞ্চলের মো. শিহাব উদ্দিনের সন্তান নুসাইবা। দ্বিতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ অঞ্চলের মিজানুর রহমানের সন্তান হুমাইরা জান্নাত গুলফাম ও তৃতীয় স্থান অর্জন করেছে সিলেট অঞ্চলের সাইফুর রহমানের সন্তান মো. সালমান আর. রহমান।
খ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে বরিশাল অঞ্চলের মোহাম্মদ এমদাদুল হকের সন্তান মোহাম্মদ খালিদ তালুকদার। দ্বিতীয় স্থান অর্জন করেছে সিলেট অঞ্চলের আফসার হোসেনের সন্তান মরিয়ম আক্তার ও তৃতীয় স্থান অর্জন করেছে রংপুর অঞ্চলের মোহাম্মদ ওমর ফারুক প্রধানের সন্তান মো. আবু রাইয়ান প্রধান।
সবশেষ গ বিভাগ থেকে প্রথম স্থান অর্জন করেছে ময়মনসিংহ অঞ্চলের মোহাম্মদ দুলালের সন্তান আবিদুর রহমান ইয়াসিন। দ্বিতীয় স্থান অর্জন করেছে কুমিল্লা অঞ্চলের মোহাম্মাদ মঞ্জুর সন্তান রিয়ামুল ইসলাম এবং তৃতীয় স্থান অর্জন করেছে খুলনা অঞ্চলের মোহাম্মদ ফারুকের সন্তান মোহাম্মদ জামিলুস সিয়াম।
অনুষ্ঠানে নগদ ইসলামিকের শরীয়াহ সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতী বলেন, ‘ছোটবেলা থেকেই শিশুদের শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত শেখানো এবং তাদের সুশৃঙ্খল ও নৈতিক জীবন গঠনে উৎসাহিত করার লক্ষ্যেই এই আয়োজন। নগদ ইসলামিক আগেও এমন আয়োজন করেছে। সামনের দিনে এর কলেবর আরও বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি।’

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে...
৩ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৮ হাজার ৪৮৮ কোটি ৭১ লাখ টাকা এবং প্রকল্প ঋণ ৮৪৪ কোটি ৮৭ লাখ টাকা।
৭ ঘণ্টা আগে
১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। একই সঙ্গে বিভিন্ন পর্যায়ের আরও পাঁচ কর্মকর্তার বেতন সর্বনিম্ন গ্রেডে নামিয়ে আনা হয়েছে। বিএসইসি প্রতিষ্ঠার পর একসঙ্গে এতসংখ্যক কর্মকর্তার বিরুদ্ধে এমন প্রশাসনিক....
১১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এই সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন....
১২ ঘণ্টা আগে