দেশের শীর্ষস্থানীয় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির বার্ষিক বিক্রয় ও বিপণন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
২০২৫ সাল স্কয়ারের চেয়ারম্যান স্যামসন এস চৌধুরীর জন্মশতবার্ষিকী। প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্বপ্ন ও দর্শনকে সামনে রেখে স্কয়ারের এই পথচলা। চেয়ারম্যানের জন্মশতবার্ষিকী উদ্যাপন স্কয়ার পরিবারের সদস্যের মধ্যে নতুন অনুপ্রেরণার সূচনা করবে।
দেশের বৃহত্তম ওষুধ শিল্পপ্রতিষ্ঠান হিসেবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস দেশে ও বিদেশে অত্যন্ত সুনামের সঙ্গে ওষুধ সরবরাহ করে আসছে। এর পেছনে রয়েছে কর্মীদের নিরলস প্রচেষ্টা আর মানসম্মত ওষুধের নিশ্চয়তা।
সম্মেলনে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, পরিচালক এরিক এস চৌধুরী ও অন্য পরিচালকেরা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গগত, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ১৯৫৮ সালে যাত্রা শুরু করে ১৯৮৫ সালে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিতে পরিণত হয় এবং টানা ৪০ বছর ধরে শীর্ষ স্থান ধরে রেখেছে। বর্তমানে স্কয়ার ফার্মাসিউটিক্যালস বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বহুজাতিক কোম্পানি হিসেবে বিশ্বের ৪০টিরও বেশি দেশে ওষুধ রপ্তানি করছে।

স্বল্পমূল্যে বিমান ভ্রমণের (বাজেট ট্রাভেল) সুযোগ দিয়ে আকাশপথে বিপ্লব ঘটিয়েছিল যুক্তরাষ্ট্রের স্পিরিট এয়ারলাইনস। তবে দীর্ঘদিনের সাশ্রয়ী সেবা দেওয়ার পর এবার আর ইরান যুদ্ধের ধাক্কা সামলাতে পারল না তারা। দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে থাকা সংস্থাটি দাঁড়িয়েছে দেউলিয়া হওয়ার প্রান্তে।
৩ ঘণ্টা আগে
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিয়েছে। এক বিবৃতিতে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়, গত ২৯ এপ্রিল প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে মহসিন হাবিব চৌধুরীকে কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ব্যবস্থাপনা পরিচালক...
৬ ঘণ্টা আগে
২০২৬ সালের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) ৫৬ হাজার ৪৭৮টি বিমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেড। এ সময় পরিশোধ করা দাবির আর্থিক পরিমাণ ১৫০ কোটি ৮৪ লাখ টাকা। দেশের জীবনবিমা খাতে ধারাবাহিকভাবে দ্রুত দাবি পরিশোধের ক্ষেত্রে এটি একটি উল্লেখযোগ্য মানদণ্ড।
১ দিন আগে
বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ ধমনি পানামা খালকে কেন্দ্র করে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার স্নায়ুযুদ্ধ নতুন মোড় নিয়েছে। পানামা খালের প্রবেশপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই মহাশক্তির এই দ্বন্দ্বে সরাসরি জড়িয়ে পড়েছে পানামা সরকার। হংকংভিত্তিক কোম্পানি ‘সিকে হাচিসনে’র বন্দর চুক্তি বাতিল এবং চীনে পানামার...
১ দিন আগে