Ajker Patrika

দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে

আজকের পত্রিকা ডেস্ক­
দেশের গণ্ডি পেরিয়ে এনআরবি ব্যাংকের গ্রাহক সেবা এখন থাইল্যান্ডে
ফিয়াথাই ২ হাসপাতাল ও ফিয়াথাই ফাহোলিওথিন হাসপাতালের সঙ্গে চুক্তি করেছে এনআরবি ব্যাংক পিএলসি। ছবি: বিজ্ঞপ্তি

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সেবার পরিধি আরও বিস্তৃত করল এনআরবি ব্যাংক পিএলসি। গ্রাহকদের জন্য বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে থাইল্যান্ডের আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ফিয়াথাই ২ হাসপাতাল কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি।

এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এনআরবি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান এবং ফিয়াথাই ২ হাসপাতাল ও ফিয়াথাই ফাহোলিওথিন হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ডিরেক্টর সোরাওং সিরিবুনপান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। এ সময় ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ফেরদৌস আরা বেগম উপস্থিত ছিলেন।

এনআরবি ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই অংশীদারত্বের ফলে এনআরবি ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা থাইল্যান্ডের ফিয়াথাই ২ ইন্টারন্যাশনাল হাসপাতালে ওষুধ ও কক্ষ ভাড়ায় বিশেষ মূল্যছাড়ের পাশাপাশি আন্তর্জাতিক রোগী সেবা, চিকিৎসা পরিকল্পনা, বিনা মূল্যে মেডিকেল পরামর্শ, বিমানবন্দর ও হাসপাতালের মধ্যে পরিবহন সুবিধা, ব্যক্তিগত এসকর্ট ও ইন্টারন্যাশনাল লাউঞ্জ ব্যবহারের সুযোগ পাবেন।

একই সঙ্গে এনআরবি ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের যোগ্য পরিবারের সদস্যদের জন্য আরও বেশি মূল্যছাড় ও সমন্বিত স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করা হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে চিকিৎসার প্রাথমিক পরামর্শ থেকে শুরু করে চিকিৎসা সমন্বয়, চিকিৎসাকালীন সহায়তা এবং চিকিৎসা-পরবর্তী ফলোআপ পর্যন্ত আন্তর্জাতিক মানের সমন্বিত সেবা সহজলভ্য হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এনআরবি ব্যাংক পিএলসির পক্ষে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন, উপব্যবস্থাপনা পরিচালক এম. রশিদুল হুদা, কার্ডস বিভাগের প্রধান খাজা ওয়াসিউল্লাহ এবং স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স বিভাগের প্রধান মো. শফিকুল হাসান। ফিয়াথাই ২ হাসপাতাল কো. লি.-এর পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র আন্তর্জাতিক বিপণন ব্যবস্থাপক সুওয়াদী নিমা এবং আন্তর্জাতিক বিপণন কর্মকর্তা রাভিসারা সাংসুওয়ানসহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আন্তর্জাতিক অংশীদারত্বের এই নতুন সংযোজন এনআরবি ব্যাংক পিএলসির গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দেশ-বিদেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে কৌশলগত সহযোগিতার মাধ্যমে উদ্ভাবনী, প্রিমিয়াম এবং মূল্যসংযোজনমূলক সেবা নিশ্চিত করে গ্রাহকদের জন্য আরও উন্নত ব্যাংকিং অভিজ্ঞতা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ এনআরবি ব্যাংক পিএলসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত