
এশিয়ান টিভির সিনিয়র ভাইস চেয়ারম্যান ও রূপায়ণ গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্সের (অ্যাটকো) নির্বাচনে পুনরায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
গত বুধবার বেলা ১১টায় রাজধানীর একটি হোটেলে অ্যাটকোর বর্তমান সভাপতি অঞ্জন চৌধুরীর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কার্যনির্বাহী কমিটির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে পরিচালক পদে লিয়াকত আলী খান মুকুলসহ ১৫ জন জয়ী হয়েছেন। পরে সভাপতি পদের জন্য ভোট দেন পরিচালকেরা। সমান ৭টি করে ভোট পান এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী এবং বাংলাভিশনের চেয়ারম্যান আব্দুল হক। এ জন্য সভাপতি পদে আবারও ভোট অনুষ্ঠিত হবে।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান, সহসভাপতি ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী।
লিয়াকত আলী খান মুকুল ছাড়াও বিভিন্ন পরিচালকরা হলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইকবাল সোবহান চৌধুরী, আরিফ হাসান, জহিরুদ্দিন মাহমুদ মামুন, অঞ্জন চৌধুরী, মোস্তফা কামাল, মো. জসিম উদ্দিন, টিপু আলম মিলন, কাজী জাহেদুল হাসান, নাভিদুল হক, আবদুস সালাম, সাফওয়ান সোবহান ও আব্দুল হক।
আগামী তিন বছরের জন্য নতুন এ কমিটি দায়িত্ব পালন করবে।

পুঁজিবাজারে বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের উপস্থিতি কমতে শুরু করেছে। গত প্রায় দেড় বছরে এসব বিনিয়োগকারীর প্রায় চার হাজার বেনিফিশিয়ারি ওনার্স বা বিও হিসাব বন্ধ হয়ে গেছে। অথচ একই সময়ে বাজারে তাদের নিট বা প্রকৃত বিনিয়োগ এসেছে প্রায় ১৮৮ কোটি টাকা। অর্থাৎ বিনিয়োগ পুরোপুরি বন্ধ হয়নি, তবে অংশগ্রহণের...
৩ ঘণ্টা আগে
বাজারে ভোজ্যতেলের পর্যাপ্ত সরবরাহ আছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই—বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমন বক্তব্য দিলেও রাজধানীর বাজারগুলোতে চাহিদামতো তেলের বোতল পাওয়া যাচ্ছে না। অনেক দোকানে এক ও দুই লিটারের বোতল থাকলেও কোনো কোনো দোকানে পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
ঈদ ঘনিয়ে এলেই তৈরি পোশাক কারখানাগুলোতে সাধারণত শ্রমিক অসন্তোষ বাড়তে দেখা যায়। বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে প্রতিবছরই কোথাও না কোথাও আন্দোলনের ঘটনা ঘটে। তবে এবার সে পরিচিত চিত্র অনেকটাই বদলে গেছে। অধিকাংশ কারখানায় আগেভাগেই পরিশোধ করা হচ্ছে বেতন-বোনাস, ফলে শ্রম অসন্তোষও তুলনামূলকভাবে কম।
৪ ঘণ্টা আগে
প্রাইম ব্যাংক পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) পদে পদোন্নতি পেয়েছেন এম নাজিম এ চৌধুরী। সম্প্রতি অনুষ্ঠিত ব্যাংকের বোর্ডসভায় তাঁকে এ পদোন্নতি দেওয়া হয়। এম নাজিম এ চৌধুরীর ব্যবসা উন্নয়ন, সেলস ও মার্কেটিং এবং কমিউনিকেশনস খাতে ২৫ বছরের বেশি বৈচিত্র্যময় অভিজ্ঞতা রয়েছে।
৭ ঘণ্টা আগে