বাংলাদেশ ব্র্যান্ড ফুটপ্রিন্টের জরিপ অনুযায়ী দেশে সবচেয়ে পছন্দসই দুগ্ধ ব্র্যান্ড হিসেবে ডানো ‘শীর্ষস্থানে’ রয়েছে। এ তথ্য কানটার ওয়ার্ল্ড প্যানেলের সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে উঠে এসেছে।
এই অর্জন দেশের সবচেয়ে জনপ্রিয় দুগ্ধ ব্র্যান্ড হিসেবে ডানোর সুনাম আরও সুদৃঢ় করেছে। ডানো হলো ইউরোপিয়ান ডেইরি কো-অপারেটিভ আরলা ফুডসের স্থানীয় সহযোগী প্রতিষ্ঠান আরলা ফুডস বাংলাদেশের প্রস্তুত করা পণ্য।
জরিপের ফলাফল সম্পর্কে আরলা ফুডস বাংলাদেশের হেড অব মার্কেটিং ইয়াশনা চৌধুরী বলেন, ‘আরলা ফুডস প্রাকৃতিকভাবে বিশ্বব্যাপী স্বাস্থ্য এবং দুধের পুষ্টি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে। এই অর্জন শুধু দেশের দুগ্ধ খাতের প্রতি আমাদের প্রতিশ্রুতিরই প্রতিফলন ঘটায় না বরং মানুষের জন্য সহজলভ্য দুগ্ধজাত পৌঁছে দেওয়ার যাত্রায় আমাদের অনুপ্রাণিত করে।’
আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্যাকেজিং ফ্যাক্টরি ২০১৪ সাল থেকে বাংলাদেশে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানটির পোর্টফোলিওতে বর্তমানে রয়েছে ডানো পাওয়ার এবং ডানো ডেইলি পুষ্টির মতো দারুণ জনপ্রিয় সব দুধের ব্র্যান্ড; যা প্রতি মাসে লাখো বাংলাদেশি ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে দুধের পুষ্টির চাহিদা পূরণ করে চলছে।
দেশের প্রথম পাউডার দুধ ব্র্যান্ড হিসেবে ১৯৬১ সালে থেকে ডানো একাধিক প্রজন্মের পুষ্টি চাহিদা পূরণ করে চলেছে। ডানো টানা আটবার বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।
বিশ্বখ্যাত বাজার গবেষণা প্রতিষ্ঠান কানটার ওয়ার্ল্ড প্যানেল ভোক্তা এবং বাজারসংক্রান্ত তথ্য নিয়ে কাজ করে। কানটারের বাৎসরিক প্রকাশনা ব্র্যান্ড ফুটপ্রিন্ট ব্র্যান্ড বিবর্তন, বাজারের প্রবণতা এবং ভোক্তাদের আচরণের পরিবর্তন নিয়ে কাজ করে। এ বছরের বাংলাদেশ সংস্করণ দেশের শীর্ষস্থানীয় এফএমসিজি, খাদ্য, পানীয়, দুগ্ধ এবং অন্যান্য ব্র্যান্ড নিয়ে গবেষণা প্রকাশ করেছে।

কাজী ইমদাদুল হক শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে স্নাতকোত্তরে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য প্রতিযোগিতায় দুবার চ্যাম্পিয়ন ও জাতীয় টিভি বিতর্কে তিন বছর ড. মুহম্মদ শহীদুল্লাহ হলের প্রতিনিধিত্ব করেন।
১৬ মিনিট আগে
জনতা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান বৈদেশিক বাণিজ্য খাতে ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণে দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি বলেছেন, বৈদেশিক বাণিজ্য ব্যবসার মাধ্যমে ব্যাংকের নন-ইন্টারেস্ট আয়ের সবচেয়ে বড় সুযোগ তৈরি হয়।
১ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগে আবারও আমদানি-রপ্তানি নিষিদ্ধ করা হয়েছে বুড়িমারী স্থলবন্দরে। আজ রোববার সকাল ৬টা থেকে ভোট গণনা সম্পন্ন না হওয়া পর্যন্ত সীমান্ত সিল করে মানুষ ও যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে ভারতীয় প্রশাসন।
৩ ঘণ্টা আগে
এর আগে, গত মাসে দুবার সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। গত ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়ে ১২ কেজির সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮ টাকা। এরপর গত ১৯ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।
৩ ঘণ্টা আগে