
এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬-এ ‘এশিয়া ইমপ্যাক্টফুল অ্যান্ড ইনফ্লুয়েনশিয়াল সিইও অফ দ্য ইয়ার ২০২৬’ নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রো মার্ট গ্রুপের সিইও মো. নুরুল আফছার।
‘এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ হলো এশিয়ার তরুণ, গতিশীল এবং দূরদর্শী ব্যবসায়ী ও করপোরেট প্রধানদের জন্য একটি অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা। এশিয়ান অঞ্চলের অর্থনীতি, ব্যবসা ও উদ্ভাবনে অসাধারণ অবদান রাখা ৫০ জন সিইওকে এই অ্যাওয়ার্ডের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়।
সম্প্রতি কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে এই অ্যাওয়ার্ড প্রদানের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এই আয়োজনে ২৮টি দেশের প্রায় ২৮০ জনেরও বেশি উচ্চপদস্থ সিইও এবং করপোরেট লিডার একত্রিত হন।
এবারের আয়োজনের অফিশিয়াল উদ্বোধনী বক্তব্য দেন কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী, মহামান্য হেম ভান্দি। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো এন্টারপ্রেনিউর বা প্রতিষ্ঠাতা, ব্যবসায়ী, মালিক এবং ৫০ বছরের কম বয়সী সিইওদের নেতৃত্ব, ব্যবসায়িক রেজিলিয়েন্স বা ঘুরে দাঁড়ানোর ক্ষমতা এবং সাসটেইনেবিলিটি বা টেকসই উন্নয়নকে বিশ্বমঞ্চে তুলে ধরা।
তিন দশকের বেশি সময়ের কর্মজীবনে মো. নুরুল আফছার উদ্ভাবনী নেতৃত্ব, বাজার সম্প্রসারণ, পণ্য বৈচিত্র্য, নিয়মিত বাজার গবেষণা, দক্ষতা উন্নয়ন এবং অংশগ্রহণমূলক কর্মপরিবেশ গড়ে তোলার মাধ্যমে ইলেক্ট্রো মার্ট গ্রুপকে দেশের ইলেকট্রনিকস শিল্পে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি কনকা ও গ্রি ব্র্যান্ডের পণ্য উৎপাদন ও বাজার সম্প্রসারণেও উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।
ইলেক্ট্রো মার্ট গ্রুপের চেয়ারম্যান বলেন, ‘মো. নুরুল আফছারকে তাঁর এই প্রাপ্য স্বীকৃতির জন্য আমরা অভিনন্দন জানাই। তাঁর উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব ইলেক্ট্রো মার্ট গ্রুপকে অনেক দূর এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার ও স্বীকৃতি তাঁর অসামান্য অবদানকে প্রতিফলিত করে।’
মো. নুরুল আফছার বলেন, ‘আমরা বিশ্ব মঞ্চে স্বীকৃতি পেয়ে আনন্দিত ও সম্মানিত বোধ করছি। এই স্বীকৃতি আমাদের আরও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে। আগামীতে বাংলাদেশের ইলেকট্রক্সি ও হোম অ্যাপল্যায়েন্স খাতকে এগিয়ে নিতে আমরা একসঙ্গে কাজ করব।’

ঢাকার তেজগাঁও-গুলশান লিংক রোডের শান্তা পিনাকল টাওয়ারে আজ রোববার (১২ জুলাই) ‘তেজগাঁও প্রিন্সিপাল ব্রাঞ্চ’ উদ্বোধন করেছে ব্র্যাক ব্যাংক। এই ফ্ল্যাগশিপ ব্রাঞ্চ উদ্বোধনের মধ্য দিয়ে রাজধানীতে ব্যাংকটির ব্যাংকিং কার্যক্রম আরও শক্তিশালী হলো।
২ ঘণ্টা আগে
দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস তাদের বহর বাড়ানোর উদ্যোগ নিয়েছে। এ জন্য বিনিয়োগ করা হচ্ছে প্রায় ১৪ হাজার কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)। এই বিনিয়োগের মাধ্যমে বহরে যুক্ত হবে আরও ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ। এর মাধ্যমে ইউএস-বাংলার বহরে উড়োজাহাজের সংখ্যা বেড়ে...
৩ ঘণ্টা আগে
গ্রাহকের ক্যাশ আউটের খরচ আরও সাশ্রয়ী করতে আবারও চার্জ কমাল দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ। এখন থেকে দুটি প্রিয় এজেন্ট নম্বরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত হাজারে ১৩.৯৫ টাকা খরচে ক্যাশ আউট করতে পারছেন গ্রাহকেরা। বরাবরের মতোই এই চার্জের মধ্যে ভ্যাটসহ সব খরচ অন্তর্ভুক্ত থাকবে...
৩ ঘণ্টা আগে
রাষ্ট্রায়ত্ত ৯টি ব্যাংক—অগ্রণী, জনতা, রূপালী, সোনালী, বেসিক ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ও প্রবাসীকল্যাণ ব্যাংক কর্তৃক সিআইবি ডেটাবেইসে গত ৩১ মে পর্যন্ত পাঠানো তথ্য মোতাবেক খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ দশমিক ৭৫ কোটি টাকা...
৫ ঘণ্টা আগে