
বাংলাদেশ ব্যাংকের চূড়ান্ত অনুমোদন পেল শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত করে প্রতিষ্ঠিত হতে যাওয়া সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে আজ রোববার অনুষ্ঠিত বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবারের মধ্যে নতুন ব্যাংকের প্রজ্ঞাপন জারি করতে পারে বাংলাদেশ ব্যাংক। এরপর যেকোনো সময় ব্যাংকটির বোর্ড গঠন করে দেবে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি)।
বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে গড়ে তোলা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি।
নতুন ব্যাংকটির মোট পেইড-আপ ক্যাপিটাল হবে ৩৫ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২০ হাজার কোটি টাকা আর অন্য ১৫ হাজার কোটি টাকা আসছে আমানতকারীদের শেয়ার থেকে।
প্রাথমিকভাবে অনুমোদিত মূলধন নির্ধারণ করা হয়েছে ৪০ হাজার কোটি টাকা। গতকাল শনিবার সরকার টাকা দেওয়ায় ব্যাংকের চলতি হিসাব খোলা হয়েছে। খুব শিগগির ব্যাংকের বোর্ড গঠন করা হবে।
বাংলাদেশে এখন সবচেয়ে বড় শরিয়াহ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, এই ব্যাংকের পরিশোধিত মূলধন প্রায় ১৬ হাজার ১০০ কোটি টাকা। আর ব্যাংকটির অনুমোদিত মূলধন ২০ হাজার কোটি টাকা। সে হিসাবে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক হবে বৃহত্তম।
৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রাথমিক অনুমোদন দেওয়া হয়। যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে কোম্পানির নামে ছাড়পত্র, ব্যাংকের চলতি হিসাব খোলাসহ ব্যাংক কোম্পানি আইনের বিধিবিধান পূরণের দায়িত্ব পড়ে সরকারের ওপর।
এ ছাড়া সরকার থেকে মূলধন জমা করার জন্য নতুন ব্যাংকের নামে কেন্দ্রীয় ব্যাংকে একটি চলতি হিসাব খোলা হয়েছে। আর গত সপ্তাহে এসব ব্যাংকের কর্মীদের বেতন-ভাতা ২০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়।
সূত্র জানায়, সম্মিলিত ইসলামী ব্যাংকের বিষয়ে চলতি সপ্তাহে স্কিম ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বিমা তহবিল থেকে দুই লাখ টাকা পর্যন্ত আমানতকারীকে পরিশোধ, জমানো বাকি টাকা কোন উপায়ে তুলতে পারবেন, কী হারে মুনাফা দেওয়া হবে—স্কিমে এর বিস্তারিত তুলে ধরা হবে।

তেজাবি সোনা ও রুপার দাম কমায় দেশের বাজারে সোনা ও রুপার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি এখন ২ লাখ ৬২ হাজার টাকা।
১ ঘণ্টা আগে
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে জাপানের প্রতিনিধিদলের সঙ্গে সরকারের উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ শুক্রবার এ বৈঠকে জাপানের পক্ষ থেকে উপস্থাপিত প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়...
১৪ ঘণ্টা আগে
ইরান-আমেরিকা যুদ্ধের ফলে বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি এবং বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার বিক্রির চাপে ভারতীয় রুপির মান সর্বকালের সর্বনিম্ন রেকর্ড গড়েছে। আজ শুক্রবার লেনদেন চলাকালীন ডলারের বিপরীতে রুপির মান ৯২ দশমিক ৪৭-এ নেমে যায়, যা আগের দিন বৃহস্পতিবারের সর্বনিম্ন রেকর্ড ৯২ দশমিক ৩৫-কেও ছাড়িয়ে গেছে।
১৭ ঘণ্টা আগে
দেশে সোনার দাম আবারও কমেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে। এর ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম পড়বে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। নতুন এ দাম এদিন সকাল ১০টা থেকে কার্যকর হবে।
১ দিন আগে