
মার্কেন্টাইল ব্যাংকে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসবাদে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক ভার্চুয়াল প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ আগস্ট মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট আয়োজিত প্রশিক্ষণে ব্যাংকের ব্যাংকের বিভিন্ন শাখার ১০০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণটি উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামেলকো শামীম আহম্মদ।
উদ্বোধনী বক্তব্যে তিনি মানি লন্ডারিং সংক্রান্ত আইন ও বাংলাদেশ ব্যাংকের বিধিবিধান যথাযথভাবে পরিপালনের জন্য প্রশিক্ষণে অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা দেন। ব্যাংকের মানি লন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান ও ডিক্যামেলকো মো. মোসাদ্দেক হোসেন ও ট্রেনিং ইনস্টিটিউটের ফ্যাকাল্টিবৃন্দ সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণটি সঞ্চালনা করেন ট্রেনিং ইনস্টিটিউটের প্রিন্সিপাল জাভেদ তারিক।

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) রিটেইল চেইন ফ্রেশ সুপার মার্টের পণ্য এখন জনপ্রিয় খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডিতে পাওয়া যাচ্ছে। এর ফলে গ্রাহকেরা ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন পণ্য অর্ডার করতে পারবেন।
৩১ মিনিট আগে
সব শ্রেণি-পেশার মানুষকে ডিজিটাল লেনদেনের আওতায় আনতে আগামী নভেম্বর থেকে বাংলা কিউআরের মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তির লেনদেন চালু হবে। এ ব্যবস্থায় রিকশাচালক, মুচিসহ সবার নিজস্ব কিউআর কোড থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ....
৪ ঘণ্টা আগে
গবেষণার তথ্য অনুসারে, একটি মাঝারি প্যানেল ব্যবস্থার জন্য মাসে ৪০ হাজার টাকা দিয়ে নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করলে অতিরিক্ত ৬ দশমিক ৬৭ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদিত হয়, যার থেকে প্রতি মাসে প্রায় ৫৬ হাজার ২৪ টাকার আয় সম্ভব।
৬ ঘণ্টা আগে
বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
১ দিন আগে