
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন ও ডিজিটাল রূপান্তর সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ সৌজন্য সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংকের কার্যালয়ে আয়োজিত এই সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের সার্বিক আধুনিকায়ন, ডিজিটাল রূপান্তর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণের বিষয়ে বিভিন্ন ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ‘সঞ্জীবন প্রকল্প’-এর প্রি-ফাইন্যান্স সুবিধা অনুমোদন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে সঞ্জীবন প্রকল্পের মঞ্জুরি দ্রুত অনুমোদনের আশ্বাস দেন, যা বাহিনীর সদস্যদের আর্থিক অন্তর্ভূক্তি ও অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার সুযোগ তৈরি করবে।
এ ছাড়া আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) সফল বাস্তবায়ন এবং ব্যাংকের সার্বিক আধুনিকায়নের স্বার্থে জনবল নিয়োগের বিষয়টিতে জোর দেওয়া হয়। এর অংশ হিসেবে ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে ২০৫টি শূন্য পদে নিয়োগ কার্যক্রম আগামী তিন মাসের মধ্যে সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। নিয়োগ সম্পন্ন হলে ব্যাংকের প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সিবিএস বাস্তবায়ন আরও গতিশীল হবে বলে সভায় আশা প্রকাশ করা হয়।
অন্যদিকে, বাহিনীর সদস্যদের পূর্ণাঙ্গ ডিজিটাল ব্যাংকিং সেবা নিশ্চিতের লক্ষ্যে জাতীয় পেমেন্ট ও ক্লিয়ারিং ব্যবস্থার সঙ্গে ব্যাংকের সংযুক্তি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোকপাত করা হয়। এর ফলে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বিএসিএইচ (BACH), এনপিএসবি (NPSB) এবং বিইএফটিএন (BEFTN)-এর মতো প্ল্যাটফর্মে যুক্ত হতে পারবে। এতে বাহিনীর সদস্য ও গ্রাহকেরা ভবিষ্যতে স্বাচ্ছন্দ্যে বেতন-ভাতা গ্রহণ, ডিরেক্ট ফান্ড ট্রান্সফার ও নিরাপদ ইলেকট্রনিক পেমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন।
সভায় আরও ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ড. কবীর আহমেদ ও ডেপুটি গভর্নর মো. সারওয়ার হোসেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধি এবং মূল্যস্ফীতির চাপ কমাতে নিজেদের আপৎকালীন মজুত থেকে যৌথভাবে ১০ কোটি (১০০ মিলিয়ন) ব্যারেল অপরিশোধিত তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭। আগামী চার মাসের মধ্যে বিভিন্ন ধাপে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে সরবরাহ...
১৯ ঘণ্টা আগে
বিশ্ববাজারে তেলের লাগামহীন মূল্যবৃদ্ধি সামাল দিতে জার্মানি ও ফ্রান্সকে তাদের জরুরি ডিজেল মজুত উন্মুক্ত করার নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই নির্দেশ অমান্য করলে ইউরোপে মার্কিন ডিজেল রপ্তানি বন্ধ করে দেওয়ারও গোপন হুমকি দেওয়া হয়েছে।
১ দিন আগে
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মূল্যে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার অতিরিক্ত যুদ্ধজাহাজ ও সেনা পাঠানোর খবর এবং চীনের জ্বালানি রপ্তানি স্থগিত রাখার সিদ্ধান্তের প্রেক্ষাপটে আজ শুক্রবার তেলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে।
১ দিন আগে
কাগজ ও নগদনির্ভরতা কমিয়ে দেশের আর্থিক লেনদেনকে আরও ডিজিটাল করার উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে পুঁজিবাজারের সব কার্যক্রম কাগজমুক্ত করে অনলাইনে আনার নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২ দিন আগে