
ডলারের বাজার স্থিতিশীল রাখতে চলতি অর্থবছরে এখন পর্যন্ত সাত দফায় মোট ৮১ কোটি ডলারের বেশি কিনে নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আর আজ বৃহস্পতিবার পাঁচটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছে ১৩ কোটি ৪০ লাখ ডলার। তার আগে গত মঙ্গলবার আটটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে কেনা হয়েছিল ৪ কোটি ৭৫ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
আরিফ হোসেন খান বলেন, বাজারে বর্তমানে ডলারের চাহিদার তুলনায় সরবরাহ বেশি। এ কারণে রিজার্ভ থেকে বিক্রি না করে বরং কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার কিনছে। বাজার স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ প্রক্রিয়া অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক বলেন, আজ ডলার কেনাকাটা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ (এফএক্স) নিলাম কমিটির মাধ্যমে। মূলত মাল্টিপল প্রাইস অকশন পদ্ধতি মেনে ডলার ক্রয় করা হয়। প্রতিটি ডলারের বিনিময় হার ছিল ১২১ টাকা ৭৫ পয়সা।
জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংক ১৩ জুলাই ১৮টি ব্যাংকের কাছ থেকে ১২১ টাকা ৫০ পয়সা দরে ১৭ কোটি ১০ লাখ ডলার, ১৫ জুলাই একই দরে ৩১ কোটি ৩০ লাখ, ২৩ জুলাই ১২১ টাকা ৯৫ পয়সা দরে ১ কোটি, ৭ আগস্ট ১২১ টাকা ৩৫ পয়সা ও ১২১ টাকা ৫০ পয়সা দরে ৪ কোটি ৫০ লাখ, ১০ আগস্ট ১১টি ব্যাংকের কাছ থেকে ১২১ টাকা ৪৭ পয়সা ও ১২১ টাকা ৫০ পয়সা দরে মোট ৮ কোটি ৩০ লাখ, ২ সেপ্টেম্বর আটটি বাণিজ্যিক ব্যাংকের কাছ থেকে ৪ কোটি ৭৫ লাখ ও আজ পাঁচটি ব্যাংকের কাছ থেকে ১৩ কোটি ৪০ লাখ ডলার ক্রয় করা হয়।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, ডলারের দাম হঠাৎ করে অতিরিক্ত বেড়ে যাওয়া বা অস্বাভাবিকভাবে কমে যাওয়া দুটোই অর্থনীতির জন্য ক্ষতিকর। বর্তমানে দেশে খাদ্যের পর্যাপ্ত মজুত রয়েছে এবং বিদেশি দায় পরিশোধও সঠিকভাবে সম্পন্ন হয়েছে। ফলে নিকট ভবিষ্যতে ডলারের তীব্র চাহিদা তৈরি হওয়ার সম্ভাবনা নেই। কেন্দ্রীয় ব্যাংকের এ ডলার ক্রয় রিজার্ভকে আরও শক্তিশালী করবে। আর জাতীয় নির্বাচনপরবর্তী রাজনৈতিক স্থিতিশীলতা এলে বিনিয়োগ বাড়বে, ফলে ডলারের চাহিদাও বাড়তে পারে।

শতভাগ রপ্তানিমুখী পোশাকশিল্পের জন্য আনা প্রায় ৩ কোটি টাকার কাপড় খালাস নিতে আমদানিকারক বন্দরের চার্জ বাবদ ২৭ লাখ টাকা জমা দেন। এ ছাড়া শিপিং চার্জ দেন ১৭ লাখ টাকা। খালাস নিতে গিয়ে ৪০ ফুট লম্বা কনটেইনারের খোঁজ মিলছে না চট্টগ্রাম বন্দরে। এই নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটি ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন
২ ঘণ্টা আগে
একীভূত পাঁচ ব্যাংকের আমানতকারীদের টাকা ফেরত দেওয়া শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। তবে এই অর্থ ফেরত প্রক্রিয়ায় স্বস্তির পাশাপাশি আমানতকারীদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ শর্ত। বিশেষ করে মেয়াদপূর্তির আগে এফডিআর ভেঙে একবারে টাকা তুলে নিলে সংশ্লিষ্ট আমানতের ওপর কোনো মুনাফা পাবেন না গ্রাহকেরা।
৩ ঘণ্টা আগে
ব্যাংকঋণের জামানত (কোল্যাটারেল) মূল্যায়নের জন্য ১৩১টি প্রতিষ্ঠান ও কোম্পানিকে তালিকাভুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে ঋণের বিপরীতে দেওয়া জামানত মূল্যায়ন করতে হবে।
৩ ঘণ্টা আগে
বাণিজ্য অর্থায়নে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সিটি ব্যাংকের সঙ্গে বৈঠক করেছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সদস্য প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশনের (আইটিএফসি) শীর্ষ প্রতিনিধিদল। সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
১১ ঘণ্টা আগে