বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি পত্র পেয়েছে নতুন ফিনটেক উদ্যোগ লেনদেন (বিডি) লিমিটেড। বাংলাদেশের আর্থিক অন্তর্ভুক্তি অর্জনের লক্ষ্যে কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। পেমেন্ট সিস্টেম অপারেটর হিসেবে সারা দেশে হোয়াইট লেবেল এটিএম ও মার্চেন্ট অ্যাকুইয়ারার (ডব্লিউএলএএমএ) নেটওয়ার্ক পরিচালনা করার জন্য প্রতিষ্ঠানটি বাংলাদেশ ব্যাংকের অনাপত্তি সনদ (এনওসি) পেয়েছে।
গত ২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্র পায় ফিনটেক প্রতিষ্ঠান ‘লেনদেন’। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের কর্মকর্তারা লেনদেন লিমিটেডের চেয়ারম্যান সাজিদুর রহমান ও ব্যবস্থাপনা পরিচালক রেজওয়ান সিদ্দিকীর হাতে অনাপত্তি পত্র তুলে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেম বিভাগের মোহাম্মদ বদিউজ্জামান (পরিচালক), রাফেয়া আক্তার কান্তা (অতিরিক্ত পরিচালক), তাসফিক নেওয়াজ (যুগ্ম পরিচালক), আব্দুল্লাহ আল নাঈম (সহকারী পরিচালক) প্রমুখ ব্যাংক কর্মকর্তারা।
লেনদেনের চেয়ারম্যান সাজিদুর রহমান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমরা এখন স্মার্ট বাংলাদেশের জন্য কাজ করছি। দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ফিনটেক বিপ্লবের অগ্রযাত্রায় এগিয়ে যেতে আমরা কাজ শুরু করেছি। আমাদের লক্ষ্য পেমেন্ট সিস্টেমে কার্যকর অবস্থান তৈরির মাধ্যমে সাধারণ মানুষকে আরও বেশি আর্থিক সংযুক্তির প্রচেষ্টা বাড়ানো।’
প্রতিষ্ঠানটি দেশে প্রচলিত সব ব্যাংকের কার্ড থেকে লেনদেন সমর্থন করার মাধ্যমে নিজস্ব ব্যানারে এটিএম, পিওএস এবং কিউআর ভিত্তিক পরিসেবা সরবরাহ করবে। নতুন পেমেন্ট সিস্টেমের বিস্তারিত জানা যাবে: lenden365.com ঠিকানা থেকে।

দেশের বাজারে ফের কমল সোনা ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আজ বুধবার (২৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এখন থেকে সবচেয়ে ভালো মানের সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৪৮ টাকা এবং সবচেয়ে ভালো মানের রুপার দাম ৫ হাজার ৪৮২ টাকা।
১ ঘণ্টা আগে
দেশের কৃষি ও পল্লী ঋণ বিতরণ ও আদায়ে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। একই সময়ে খেলাপি ঋণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় খাতটির কাঠামোগত কিছু চ্যালেঞ্জও সামনে এসেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
১০ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধের কালো ছায়া পড়েছে বিশ্বের দেশে দেশে। নানা সংকটে পড়েছে বিশ্ব অর্থনীতি। বাংলাদেশও এর বাইরে নেই। অনিশ্চয়তার ছাপ এসে পড়েছে দেশের অর্থনীতির প্রতিটি খাতে, যার নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে পরিবহন ব্যয় থেকে বাজারদর, শিল্প উৎপাদন থেকে...
১০ ঘণ্টা আগে
ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি ২০২৫ সালের আর্থিক ফলাফলে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। কর-পরবর্তী ও প্রভিশনের পর ব্যাংকটির নেট মুনাফা দাঁড়িয়েছে ৯৬৫ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১০৪ শতাংশ বা প্রায় দ্বিগুণ বেশি।
১৩ ঘণ্টা আগে