
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ভারত থেকে আমদানি করা চালের দ্বিতীয় চালান মোংলা বন্দরে এসে পৌঁছেছে। উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে আমদানি করা ১৬ হাজার ৪০০ টন চাল নিয়ে গতকাল শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুটি জাহাজ মোংলা বন্দরে নোঙর করেছে।
জাহাজ দুটির শিপিং এজেন্ট ম্যাঙ্গো শিপিং লাইনসের ব্যবস্থাপক সিদ্দিকুর রহমান জালাল জানান, শনিবার সন্ধ্যায় ভারতের ধামরা বন্দর থেকে ৭ হাজার ৭০০ টন চাল নিয়ে বন্দরের ৭ নম্বর মুরিং বয়ায় নোঙর করে পানামা পতাকাবাহী ‘বিএমসি আলফা’। একই সঙ্গে ৮ হাজার ৭০০ টন চাল নিয়ে থাইল্যান্ডে পতাকাবাহী ‘এমভি সি ফরেস্ট’ জাহাজটি নোঙর করে ফেয়ারওয়ে বয়ায়। আগামী সোমবার থেকে এই চাল খালাসের কাজ শুরু হবে বলে জানান তিনি।
মোংলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, চুক্তি অনুযায়ী ভারত থেকে দেশে আসবে মোট ৩ লাখ টন চাল। এর মধ্যে ৪০ শতাংশ চাল খালাস করা হবে মোংলা বন্দরে, বাকি ৬০ শতাংশ খালাস করা হবে চট্টগ্রাম বন্দরে।
মোংলার সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান বলেন, ‘এটি ভারত থেকে আসা উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে মোংলা বন্দরে আমদানি করা চালের দ্বিতীয় চালান। বন্দরে আসা দুটি বিদেশি জাহাজে মোট ১৬ হাজার ৪০০ টন চাল রয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) আমদানি করা এই চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে আগামীকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) খালাস প্রক্রিয়া শুরু হবে।’
খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবাহান আরও বলেন, এর আগে ২০ জানুয়ারি মোংলা বন্দরে প্রথম চালানে আসে ৫ হাজার ৭০০ টন চাল। সে সময় ভিয়েতনামের পতাকাবাহী ‘এমভি পুথান-৩৬’ জাহাজের মাধ্যমে চালগুলো আসে।

দেশের বাজারে আসছে বিশ্বখ্যাত ব্র্যান্ড কনকার নতুন প্রজন্মের কনকা গুগল টিভি (Mini AI LED TV)। দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ও বিপণনকারী গ্রুপ ইলেকট্রো মার্ট সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন নতুন এই টিভি সিরিজ বিপণনের সব প্রস্তুতি নিয়েছে। এখন থেকে ইলেকট্রো মার্টের
১০ মিনিট আগে
ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি গত সোমবার বিশাল অঙ্কের একটি চুক্তিতে সই করেছে। চুক্তির আওতায় সর্বোচ্চ ১ হাজার কেজি স্বর্ণ যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রি করা হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছে।
৪ ঘণ্টা আগে
সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের ওপর আরোপিত ‘হেয়ারকাট’ সিদ্ধান্তকে প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করেছেন ভুক্তভোগী আমানতকারীরা। আজ বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল থেকে তাঁরা বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন শুরু করে।
৫ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ দেশটির অর্থনীতিতে সর্বোচ্চ ২১০ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতির কারণ হতে পারে। এমন পূর্বাভাস দিয়েছেন আর্থিক বিশ্লেষক কেন্ট স্মেটার্স। তিনি বহুল ব্যবহৃত পেন ওয়ার্টন বাজেট মডেলের পরিচালক। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৭ ঘণ্টা আগে