
গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতন হয়েছে। সপ্তাহজুড়ে মূল্যবৃদ্ধির তুলনায় দরপতন হয়েছে প্রায় ছয় গুণ বেশি। এমন ঢালাও পতনে সূচকের পাশাপাশি বাজার মূলধন কমেছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। কমেছে দৈনিক গড় লেনদেনের পরিমাণও।
সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ৩২৬টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির শেয়ারদর। অর্থাৎ দাম বাড়ার তুলনায় দাম কমেছে ৫ দশমিক ৮২ গুণ বেশি প্রতিষ্ঠানের। এর প্রভাবে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৬৪ পয়েন্ট বা ৩ দশমিক ১১ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৩২ পয়েন্ট বা ২ দশমিক ৪৪ শতাংশ।
সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইর মোট বাজার মূলধন দাঁড়ায় ৬ লাখ ৯৯ হাজার ২৮৫ কোটি টাকা, যা আগের সপ্তাহের শেষে ছিল ৭ লাখ ১৭ হাজার ১২৬ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ১৭ হাজার ৮৪১ কোটি টাকা বা ২ দশমিক ৪৯ শতাংশ। আগের সপ্তাহে এ পতনের পরিমাণ ছিল ৭ হাজার ৯৩৭ কোটি টাকা বা ১ দশমিক ০৯ শতাংশ।
এ সময় ডিএসইতে লেনদেনের গতি কমেছে উল্লেখযোগ্যভাবে। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৫২২ কোটি ২২ লাখ টাকা, যা আগের সপ্তাহের গড় লেনদেন ৬৫৭ কোটি ১২ লাখ টাকার তুলনায় ১৩৪ কোটি ৯০ লাখ টাকা বা ২০ দশমিক ৫৩ শতাংশ কম।
সপ্তাহজুড়ে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিংস লিমিটেডের শেয়ার। কোম্পানিটির শেয়ারে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২০ কোটি ৩২ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ৮৯ শতাংশ।
দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের প্রতিদিনের গড় লেনদেন ২০ কোটি ১৭ লাখ টাকা এবং তৃতীয় স্থানে থাকা সিভিও পেট্রোকেমিক্যালের গড় লেনদেন ১৬ কোটি ৭৭ লাখ টাকা।
এ ছাড়া লেনদেনে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল সামিট অ্যালায়েন্স পোর্ট, প্রগতি ইনস্যুরেন্স, প্রগতি লাইফ ইনস্যুরেন্স, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, রূপালী লাইফ ইনস্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও সিমটেক্স ইন্ডাস্ট্রিজ।

দেশে সোনার দাম আবারও বেড়েছে। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা দাম বেড়েছে ৫ হাজার ৪২৪ টাকা। এতে এক ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৭৪ হাজার ১০৪ টাকা।
২৩ মিনিট আগে
পদত্যাগ করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে পদত্যাগপত্রে উল্লেখ করেছেন তিনি।
৩৫ মিনিট আগে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি বিশ্ব। এরই মধ্যে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক পদক্ষেপে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে। এ সংঘাত এখন শুধু এই তিন দেশের মধ্যে সীমাবদ্ধ নেই; বরং উপসাগরীয় আরব রাষ্ট্রগুলোও জড়িয়ে পড়ায় পুরো অঞ্চল...
১ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি হামলার প্রভাব পড়তে শুরু করেছে। বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তার কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপকভাবে বেড়েছে। অন্যদিকে শেয়ার বাজারের পতন ঘটেছে।
২ ঘণ্টা আগে