স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পর বাংলাদেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলা এবং সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৬ সালের ২৪ নভেম্বর বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর রপ্তানিনির্ভর নগদ সহায়তা বা সাবসিডি দেওয়া সম্ভব হবে না। এ প্রেক্ষাপটে দেশের উদীয়মান ও প্রতিশ্রুতিশীল চারটি খাত চামড়া ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং ফার্মাসিউটিক্যালস খাতের রপ্তানি সক্ষমতা বাড়াতে একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি এ বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ প্রদান করবে। সুপারিশগুলো পেশ করার পর সেগুলো বাস্তবায়নের জন্য এই নতুন কমিটি গঠন করা হলো।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিবকে এই কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির সদস্যসচিবের দায়িত্বে রয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়ের মহাপরিচালক। কমিটির সদস্য হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ বিভাগের সচিব, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, শিল্প মন্ত্রণালয়ের সচিব, কৃষি মন্ত্রণালয়ের সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বিএসটিআইয়ের মহাপরিচালক, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান, ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, বিসিকের চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের প্রেসিডেন্ট।
নবগঠিত এই কমিটি বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে—আগের কমিটির প্রতিবেদনে দেওয়া সুপারিশগুলোর মধ্যে কোনটি সরকারের পক্ষে বাস্তবায়ন সম্ভব, তা যাচাই করা। সুবিধাগুলো কীভাবে দেওয়া হবে, তার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে একটি কর্মপরিকল্পনা তৈরি করা। এ কর্মপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থাগুলো কী কাজ করছে, তা নিয়মিত তদারকি ও মূল্যায়ন করা এবং সময়মতো কাজগুলো শেষ হচ্ছে কি না, তা নিশ্চিত করা।
প্রয়োজনে আগের সুপারিশ ছাড়াও বাস্তব অবস্থা বিবেচনা করে নতুন কোনো সুবিধা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। কমিটি চাইলে এক বা একাধিক সদস্যকে তাদের কাজের সুবিধার জন্য যুক্ত করতে পারবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আশায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। একই সঙ্গে বিশ্বজুড়ে শেয়ারবাজারেও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বিশ্লেষকদের মতে, চলমান সংঘাত নিরসনের সম্ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে আশাবাদ তৈরি করেছে।
১ দিন আগে
দেশের চামড়াশিল্পকে আরও শক্তিশালী ও রপ্তানিমুখী খাতে পরিণত করা সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে আগামী জুলাই মাসের মধ্যে চামড়া খাতের সামগ্রিক উন্নয়ন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির জন্য একটি সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা জাতির সামনে উপস্থাপন করা হবে।
১ দিন আগে
চলতি বছরের শুরুতে ভারতে অবস্থিত ফল শোধন প্রক্রিয়াকরণ কেন্দ্রগুলোতে রোগবালাই দমন ব্যবস্থাপনায় ত্রুটি মেলায় কঠোর পদক্ষেপ নিয়েছে জাপান। ভারতীয় আম আমদানির ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি। জাপানের কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ কর্মকর্তাদের পরিদর্শনে ভারতীয় পরিশোধন কেন্দ্রে এই গাফিলতি ধরা পড়ে।
১ দিন আগে
যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার থেকে কয়েক দফায় ইরানে হামলা চালিয়েছে। এই হামলার জবাবে পাল্টা হামলার দাবি করেছে ইরান। এরপরই আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।
৩ দিন আগে