
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা স্থবির হয়ে পড়ায় বৈশ্বিক তেলের বাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। এই কূটনৈতিক অচলাবস্থার মাঝেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ঊর্ধ্বমুখী হয়েছে। এ খবরটি এমন একসময়ে এল, যার অল্প আগেই খবরে প্রকাশ পেয়েছে যে ইরান যুদ্ধ বন্ধ ও হরমুজ প্রণালি উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল রোববার ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বেড়েছে। সপ্তাহান্তে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফার আলোচনার সম্ভাবনা ভেঙে পড়ায় এই দাম বাড়ার প্রবণতা দেখা যায়।
কিছুটা কমার পরও বৈশ্বিক তেলের প্রধান সূচক ব্রেন্টের দাম ব্রিটিশ মান সময় বেলা ১টা ৩০ মিনিটে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১০৬ দশমিক ৯৯ ডলারে। তবে এশিয়ার শেয়ারবাজার এই অচলাবস্থাকে তেমন গুরুত্ব দেয়নি। আজ সোমবার বাজার খোলার সময় সূচকগুলো ঊর্ধ্বমুখী ছিল। জাপানের বেঞ্চমার্ক নিক্কেই ২২৫ সূচক শূন্য দশমিক ৯ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার কসপি সূচক ১ দশমিক ৫ শতাংশ বেড়েছে সকালের লেনদেনে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ ত্যাগ করায় গত শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর দুই দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের পাকিস্তান সফর বাতিল করেন। কারণ, যার ফলে দুই পক্ষের মধ্যে কোনো সরাসরি বৈঠক আর সম্ভব হয়নি।
এদিকে, আজ সোমবার আরাঘচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। সেখানে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। কূটনৈতিক অচলাবস্থা থেকে বের হওয়ার পথ খুঁজতেই তেহরান এই উদ্যোগ নিয়েছে। এর আগে রোববার ওমানে সংক্ষিপ্ত সফর শেষ করেই তিনি এই রাশিয়া সফরে যান। এমন একসময়ে তাঁর এই সফর হচ্ছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নাজুক যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
গত সপ্তাহে ট্রাম্প দুই সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন। তবে যুদ্ধের অবসান ঘটাতে কোনো চুক্তিতে পৌঁছানোর নির্দিষ্ট সময়সীমা তিনি উল্লেখ করেননি। যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা যখন অচলাবস্থা ভাঙতে হিমশিম খাচ্ছেন, তখন তেহরানের পক্ষ থেকে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিয়ে হুমকি দেওয়া হয়েছে। এর ফলে জাহাজ চলাচল প্রায় থমকে গেছে এবং বিশ্বের তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের বড় একটি অংশ কার্যত স্থবির হয়ে পড়েছে।
মেরিটাইম ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম উইন্ডওয়ার্ডের তথ্য অনুযায়ী, শনিবার ওই প্রণালি দিয়ে মাত্র ১৯টি বাণিজ্যিক জাহাজ চলাচল করেছে। অথচ স্বাভাবিক সময়ে এই পথ দিয়ে বিশ্বের মোট তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়। জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর আগে প্রতিদিন গড়ে ১২৯টি জাহাজ এই জলপথ দিয়ে চলাচল করত।

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি এবার আরও তীব্র আকার নিয়েছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন ও তার পেছনে ব্যয় করার সামর্থ্য নেমে এসেছে সাম্প্রতিক পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে। ধারাবাহিক এই নিম্নমুখী প্রবণতা সরকারের উন্নয়ন ব্যবস্থাপনার দুর্বলতা যেমন...
৯ ঘণ্টা আগে
করকাঠামোর ক্রমবর্ধমান চাপ ও একই পণ্যে বহুস্তর কর আরোপে দেশের রপ্তানি খাত প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল। তিনি বলেন, একটি পণ্যের উৎপাদনের বিভিন্ন ধাপে আলাদা করে কর আরোপের ফলে সামগ্রিক ব্যয় বেড়ে যাচ্ছে
৯ ঘণ্টা আগে
জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নবগঠিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর বলাকা ভবনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংস্থার সামগ্রিক কার্যক্রম, আর্থিক ব্যবস্থাপনা, সেবার মানোন্নয়ন, বহর সম্প্রসারণ এবং নিরাপত্তাব্যবস্থার উন্নয়নসহ
১৩ ঘণ্টা আগে
আজ রোববার প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে নতুন প্রকল্প পাঁচটি এবং সংশোধিত প্রকল্প পাঁচটি এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প চারটি।
১৯ ঘণ্টা আগে