Ajker Patrika

এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন

বিজ্ঞপ্তি
আপডেট : ২৪ জুন ২০২৬, ২৩: ২৫
এনসিসি ব্যাংকের ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২১ শতাংশ লভ্যাংশ অনুমোদন
ছবি: সংগৃহীত

ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫ সালের জন্য ২১ শতাংশ (১৭ শতাংশ নগদ ও ৪ শতাংশ স্টক) লভ্যাংশ অনুমোদন করা হয়েছে। আজ বুধবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সভাপতিত্ব করেন।

সভায় ভাইস-চেয়ারম্যান আবদুস সালাম, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, পরিচালক মো. মঈনুদ্দিন, পরিচালক মোহাম্মদ সাজ্জাদ উন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান তানজিনা আলী, পরিচালকবৃন্দ সৈয়দ আসিফ নিজাম উদ্দীন, শামিমা নেওয়াজ, মোরশেদুল আলম চাকলাদার, নাহিদ বানু, স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ এবং স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ, এফসিএস ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত হন।

এ সময় ব্যাংকের শেয়ারহোল্ডারেরা অনলাইনে যোগ দেন ও ভোটাধিকার প্রয়োগ করেন। এ ছাড়া, ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান ও মো. হাবিবুর রহমান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো. নজরুল ইসলাম চৌধুরী এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

সভায় ২০২৫ সালের ৩১শে ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন ও বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটে গৃহীত হয়।

সভাপতির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ বলেন, বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও এনসিসি ব্যাংক ২০২৫ সালে অসাধারণ স্থিতিশীলতা ও কৌশলগত অগ্রগতি অর্জন করেছে। তিনি উল্লেখ করেন, বিভিন্ন আর্থিক সূচক এবং বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত মানদণ্ড সফলভাবে পূরণের মাধ্যমে এনসিসি ব্যাংক দেশের শীর্ষ ১০টি টেকসই ব্যাংকের তালিকায় স্থান লাভ করেছে, যা ব্যাংকের শক্তিশালী আর্থিক ভিত্তি, সুশাসন এবং টেকসই উন্নয়নের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি।

তিনি আরও বলেন, শেয়ারহোল্ডারদের ইকুইটি ও মোট সম্পদ ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় ব্যাংকের আর্থিক সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে। একই সঙ্গে সম্পদের গুণগত মান বজায় রাখা, কম খরচের তহবিল বৃদ্ধি, তহবিল ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন, ফি ও কমিশনভিত্তিক আয় বৃদ্ধি, উন্নত প্রযুক্তির ব্যবহার, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মানোন্নয়নের মাধ্যমে এনসিসি ব্যাংক ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতেও এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন অংশগ্রহণকারী শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। তিনি বলেন, ৩৩ বছরের পথচলায় এনসিসি ব্যাংক আজ দেশের অন্যতম আস্থাভাজন ও শক্তিশালী ব্যাংক হিসেবে স্টেকহোল্ডারদের কাছে সমাদৃত। তিনি আরও বলেন, বর্তমানে আমাদের অন্যতম অঙ্গীকার হচ্ছে, ‘ইনোভেইট টু ইভলভ, ট্রান্সফর্ম টু লীড’।

তিনি জানান, গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় নিয়ে এনসিসি ব্যাংক ডিজিটাল ব্যাংকিং সম্প্রসারণ, টেকসই অর্থায়ন, আর্থিক অন্তর্ভুক্তি এবং শরীয়াহ ভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম জোরদারে গুরুত্ব দিচ্ছে। এসএমই ও রিটেইল ব্যবসা সম্প্রসারণ, রেমিট্যান্স ও রপ্তানি ব্যবসা বৃদ্ধি, ফি ও কমিশনভিত্তিক আয় বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর ব্যাংকিং, ক্যাসলেস লেনদেন সম্প্রসারণ, সবুজ ও পরিবেশবান্ধব প্রকল্পে বিনিয়োগ বৃদ্ধি এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে আর্থিক সেবা পৌঁছে দেওয়ার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি আরও শক্তিশালী করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, এনসিসি অলওয়েজ ও এনসিসি আইকন অ্যাপ, এ-চালান, ডি-টোল, কিউআর ভিত্তিক লেনদেন, মেট্রোরেল রিচার্জ সুবিধাসহ বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল সেবা চালুর মাধ্যমে এনসিসি ব্যাংক একটি আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। স্ট্র্যাটেজি, উদ্ভাবন এবং গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে স্টেকহোল্ডারদের আস্থা আরও সুদৃঢ় করতে এনসিসি ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত