হালাল পণ্য রপ্তানির মাধ্যমে বছরে ৯০০ কোটি টাকা বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এই তথ্য তুলে ধরেন।
অর্থমন্ত্রী বলেন, পণ্যের মান প্রণয়নকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ট টেস্টিং ইনস্টিটিউশন-বিএসটিআই ৮৪টি হালাল পণ্যের সদন দিয়েছে। রপ্তানি বাড়াতে হালাল পণ্য সনদ নীতিমালা-২০২৩ প্রণয়ন করা হয়েছে। রপ্তানি বাড়াতে কার্যক্রম পদক্ষেপ নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আরও জানান, ইউরিয়া সারের আমদানি নির্ভরতা কমাতে চার হাজার ৯৮৫ কোটি টাকা ব্যয়ে সিলেটের ফেঞ্চুগঞ্জে শাহজালাল ফার্টিলাইজার প্রকল্পের মাধ্যমে বাণিজ্যিকভাবে ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। ৯ লাখ ২৪ হাজার টন সার উৎপাদন ক্ষমতাসম্পন্ন পরিবেশবান্ধব, জ্বালানি সাশ্রয়ী ও আধুনিক প্রযুক্তিনির্ভর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে ৫৪৫ টাকা ৩৩ লাখ টাকা ব্যয়ে ১৩টি এবং দ্বিতীয় পর্যায়ে এক হাজার ৯৮৩ কোটি চার লাখ টাকা ব্যয়ে ৩৪টি বাফার গুদাম নির্মাণকাজ হাতে নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী বলেন, দেশের চামড়া শিল্পকে শক্তিশালী করে বৈদেশিক মুদ্রা অর্জনের লক্ষ্যে সাভারে বিসিক চামড়া শিল্পনগরী ছাড়াও রাজশাহী, চট্টগ্রাম এবং ঢাকায় আরও তিনটি চামড়া শিল্পনগরী স্থাপনের কাজ হাতে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যশোর জেলার রাজারহাটে নতুন একটি চামড়া শিল্পনগরী স্থাপনের জন্য প্রাথমিকভাবে রামনগর ভাটপাড়া মৌজায় ৫০ একর জমি নির্বাচন করা হয়েছে।
আগামী অর্থ বছরের শিল্প মন্ত্রণালয়ের জন্য দুই হাজার ৫১০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। ২০২৩-২০২৪ অর্থ বছরে এ মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল তিন হাজার ২৪ কোটি টাকা।

বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পে গত এক যুগে যে কয়েকটি দেশীয় ব্র্যান্ড ধারাবাহিকভাবে নতুন মানদণ্ড তৈরি করেছে, তাদের মধ্যে অন্যতম ছুটি গ্রুপ। ২০১২ সালে গাজীপুরের সুকুন্দীতে একটি রিসোর্ট নিয়ে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি আজ দেশের পর্যটন, রিসোর্ট পরিচালনা এবং হসপিটালিটি-ভিত্তিক...
৪ মিনিট আগে
দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, বিপুল কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই পরিবেশ সুরক্ষায় একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। সিদ্ধান্ত অনুযায়ী দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) মোট ১ লাখ...
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে পেশাগত উৎকর্ষ, সৃজনশীলতা ও মানসম্মত কাজকে আন্তর্জাতিক স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে ‘আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬’। এ উপলক্ষে গতকাল রোববার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা
৫ ঘণ্টা আগে
বৈঠকে আইএটিএর আঞ্চলিক ভাইস প্রেসিডেন্ট বলেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের উন্নয়নে আইএটিএ সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। বিশেষ করে, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বাংলাদেশ এয়ারলাইনস টেকনিক্যাল সেন্টারকে (বিএটিসি) আন্তর্জাতিক মানসম্পন্ন ও আধুনিক
৫ ঘণ্টা আগে