
দেশের এভিয়েশন শিল্প বর্তমানে কঠিন সময় অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অঞ্জন চৌধুরী। তিনি বলেন, চলমান সংকট মোকাবিলায় খাতসংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ শনিবার সংগঠনটির ১৩তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, ‘জ্বালানির মূল্যবৃদ্ধি, অপারেশনাল ব্যয় বৃদ্ধি এবং নীতিগত জটিলতার কারণে এভিয়েশন খাত চাপে রয়েছে।’
সভায় সংগঠনের মহাসচিব মফিজুর রহমান বলেন, জেট ফুয়েলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, হ্যাঙ্গার ভাড়া, কাস্টমস জটিলতা এবং বিভিন্ন উচ্চহারের ফি উদ্যোক্তাদের জন্য বড় ধরনের সংকট তৈরি করেছে।
সভায় আরও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, কোষাধ্যক্ষ ও ইমপ্রেস এভিয়েশনের ব্যবস্থাপনা পরিচালক জেড মাহমুদ মামুনসহ সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা।
এ সময় বাংলাদেশ গেজেটে প্রকাশিত বাংলাদেশ ট্রাভেল এজেন্সি আইনের কিছু গুরুত্বপূর্ণ বিধান পুনর্বিবেচনার উদ্যোগ নেওয়ায় সরকারের সংশ্লিষ্ট মহল ও নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
বক্তারা বলেন, দেশের এভিয়েশন শিল্পকে টিকিয়ে রাখতে হলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত ও আন্তরিক সহযোগিতা প্রয়োজন।

বাজুস জানিয়েছে, অলংকারের নকশা অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। সোনা ও রৌপ্যালংকারের বিক্রয় মূল্যের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ভোক্তা বা রিটেইল ব্যাংকিং ব্যবসা এবার হাতবদলের পথে। ১২০ বছরের কার্যক্রমের পর বহুজাতিক এই ব্যাংক তার ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং (ডব্লিউআরবি) ব্যবসা বিক্রির প্রক্রিয়া শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে।
১ দিন আগে
চীনের জনপ্রিয় কফি চেইন লাকিন কফিতে (Luckin Coffee) প্রায় ১০০ কোটি ডলার বিনিয়োগ করেছে আবুধাবি। গত সেপ্টেম্বরে কোম্পানিটির অংশীদারত্ব কেনার এই বিনিয়োগ শুধু কফি ব্যবসায় অংশ নেওয়াই নয়, বরং এর মাধ্যমে চীনের ভোক্তা অর্থনীতি, প্রযুক্তি ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের সম্ভাবনায় দীর্ঘমেয়াদি বাজি ধরেছে...
১ দিন আগে
দেশে পর্যাপ্ত ভোগ্যপণ্য আমদানির পথে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ কারণে রমজানে ভোগ্যপণ্যের কোনো সমস্যা হবে না। আজ বৃহস্পতিবার নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বারের উদ্যোগে ব্যবসায়ী ও আমদানিকারকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা
১ দিন আগে